Kaler Alo
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
১ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

বরিশাল সংবাদদাতা, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৬, ০৩:৪৩ পিএম

শিক্ষার মান বাড়াতে আসছে বড় পরিবর্তন:শিক্ষামন্ত্রী

বরিশাল সংবাদদাতা, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৬, ০৩:৪৩ পিএম

শিক্ষার মান বাড়াতে আসছে বড় পরিবর্তন:শিক্ষামন্ত্রী

দেশের শিক্ষাব্যবস্থার মানোন্নয়নে প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। তিনি বলেছেন, মুখস্থনির্ভর শিক্ষার পরিবর্তে জ্ঞানভিত্তিক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে চায় সরকার। ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের দক্ষ ও যোগ্য করে গড়ে তুলতে শিক্ষার মান উন্নয়নে সম্ভাব্য সব উদ্যোগ নেওয়া হচ্ছে।

সোমবার (১৬ নভেম্বর) বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণির ওরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

শিক্ষা খাতে জিডিপির ২ শতাংশ বরাদ্দ
শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকার শিক্ষা খাতকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। এরই অংশ হিসেবে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ২ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দ দেওয়া হয়েছে। শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি আধুনিক ও যুগোপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের বিষয় মুখস্থ করানোর পরিবর্তে প্রকৃত জ্ঞান ও দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করতে হবে। এভাবে শিক্ষার্থীদের ভবিষ্যতের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করা সম্ভব হবে।

৫০৩ উপজেলায় প্রতিষ্ঠিত হবে টেকনিক্যাল স্কুল
কারিগরি শিক্ষার প্রসার ও দক্ষ জনশক্তি গড়ে তুলতে দেশের ৫০৩টি উপজেলায় টেকনিক্যাল স্কুল প্রতিষ্ঠা করা হবে বলে জানান শিক্ষামন্ত্রী। এর মাধ্যমে শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি জ্ঞান ও বাস্তবমুখী দক্ষতা অর্জনের সুযোগ পাবে। এ ছাড়া আগামী ২৪ ডিসেম্বর বিদ্যালয়গুলোতে ফলাফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে বলেও জানান তিনি।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা
নবীন শিক্ষার্থীদের উদ্দেশে আ ন ম এহসানুল হক মিলন বলেন, ‘তোমরাই আগামীর বাংলাদেশ।’ তাই ভবিষ্যতে দেশের দায়িত্ব নিতে নিজেদের যোগ্য, দক্ষ ও প্রস্তুত করে গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইউট্যাবের মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ।

কালের আলো/এসকে/এমএসআইপি

Link copied!