সরকারি ও বেসরকারি মাধ্যমিক এবং নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের জন্য ২০২৭ শিক্ষাবর্ষের ছুটির তালিকার খসড়া তৈরি করেছে শিক্ষা মন্ত্রণালয়। খসড়া তালিকা অনুযায়ী, আগামী শিক্ষাবর্ষে বিদ্যালয়গুলোতে মোট সরকারি ছুটি থাকবে ৭০ দিন। বড় ছুটির মধ্যে রয়েছে পবিত্র ঈদুল ফিতর, ঈদুল আজহা ও দুর্গাপূজা।
প্রস্তাবিত শিক্ষাপঞ্জি অনুযায়ী, ২০২৭ শিক্ষাবর্ষ শুরু হবে ১ জানুয়ারি এবং শেষ হবে ৩১ ডিসেম্বর। এ সময়ে সরকারি ছুটির তালিকা অনুসরণ করে বিদ্যালয়ের কার্যক্রম পরিচালনা করতে হবে।
পরীক্ষা নিতে হবে নির্ধারিত সময়সূচিতে
খসড়া নির্দেশনায় বলা হয়েছে, বিদ্যালয়গুলোকে নির্ধারিত পরীক্ষার সময়সূচি অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে। শিক্ষাবর্ষের পাঠদান ও মূল্যায়ন কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসরণ করতে হবে।
ধর্মীয় উৎসবের ছুটি নির্ধারণ হবে বিধি অনুযায়ী
পবিত্র ঈদুল ফিতর, ঈদুল আজহা, দুর্গাপূজা এবং অন্যান্য ধর্মীয় উৎসবের ছুটি সংশ্লিষ্ট ধর্মীয় বিধি অনুযায়ী নির্ধারণ করা হবে। ফলে ধর্মীয় উৎসবের তারিখ ও সংশ্লিষ্ট বিধিবিধান বিবেচনায় ছুটির সময়সূচি কার্যকর হবে।
প্রতিষ্ঠানভেদে পৃথক নির্দেশনা দিতে পারবে মন্ত্রণালয়
খসড়া নির্দেশনায় আরও বলা হয়েছে, স্কুল, কলেজ ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য প্রয়োজন অনুযায়ী পৃথক নির্দেশনা জারি করতে পারবে শিক্ষা মন্ত্রণালয়। অর্থাৎ মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ছুটির তালিকার বাইরে অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য আলাদা ছুটির নির্দেশনা দেওয়া হতে পারে।
তবে ২০২৭ শিক্ষাবর্ষের ছুটির তালিকাটি এখনো খসড়া পর্যায়ে রয়েছে। চূড়ান্ত তালিকা প্রকাশের পর বিদ্যালয়গুলো সে অনুযায়ী ছুটি ও শিক্ষাকার্যক্রম পরিচালনা করবে। সূত্র: শিক্ষা মন্ত্রণালয়ের খসড়া ছুটির তালিকা
কালের আলো/এসএ/আরআইকে
