Kaler Alo
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৩ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের বহুমুখী দক্ষতা অর্জনের পরামর্শ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৬, ১১:৫৯ এএম

খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিনের আয়োজনে প্রধানমন্ত্রীর ৩ কোটি টাকা অনুদান

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৬, ১১:৫৯ এএম

খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিনের আয়োজনে প্রধানমন্ত্রীর ৩ কোটি টাকা অনুদান

খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন (ক্রিসমাস) উদ্‌যাপন উপলক্ষে ৩ কোটি টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর অনুমোদিত এ অনুদানের চেক বুধবার (১৮ নভেম্বর) সচিবালয়ে খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই প্রতিনিধিদের হাতে অনুদানের চেক হস্তান্তর করেন।

গত বছরের চেয়ে অনুদান বেড়েছে ১ কোটি টাকা

গত বছর বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের জন্য অনুদানের পরিমাণ ছিল ২ কোটি টাকা। এবার প্রধানমন্ত্রী অনুদানের পরিমাণ ১ কোটি টাকা বাড়িয়ে ৩ কোটি টাকা অনুমোদন করেছেন।

চেক হস্তান্তর অনুষ্ঠানে যারা ছিলেন

চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃ-গোষ্ঠীবিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, সংসদ সদস্য ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান আন্না মিনজ এবং ট্রাস্টের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জন গমেজ।

কালের আলো/এসকে/এমএসআইপি 

Link copied!