Kaler Alo
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
২ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের বহুমুখী দক্ষতা অর্জনের পরামর্শ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৬, ০৬:১৮ পিএম

খতিবদের সম্মানীতে আপাতত আগ্রহী নয় সরকার

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৬, ০৬:১৮ পিএম

খতিবদের সম্মানীতে আপাতত আগ্রহী নয় সরকার

মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিদের রাষ্ট্রীয় সম্মানী দেওয়ার কর্মসূচি থাকলেও আপাতত এর আওতায় আসছেন না মসজিদের খতিবরা। খতিবদের সম্মানী প্রদানের কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুলের এক প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।

সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজারের বেশি ধর্মীয় ব্যক্তি
সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুল জানতে চান, চলতি ২০২৬-২০২৭ অর্থবছরে দেশের কতটি মসজিদ, মন্দির, বৌদ্ধ বিহার ও গির্জায় কর্মরত ধর্মীয় ব্যক্তিদের রাষ্ট্রীয় সম্মানী দেওয়া হবে। একই সঙ্গে মসজিদের খতিবদের এই কর্মসূচির আওতায় আনার কোনো পরিকল্পনা রয়েছে কি না, তা জানতে চান তিনি।

জবাবে ধর্মমন্ত্রী জানান, চলতি অর্থবছরে দেশের ৮২ হাজার ৬৫৬টি মসজিদ, ৩ হাজার মন্দির, ৭৫২টি বৌদ্ধ বিহার এবং ৩০১টি গির্জায় কর্মরত মোট ২ লাখ ৫৬ হাজার ৭৪ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানী দেওয়া হবে।

নীতিমালায় থাকছেন ইমাম, মুয়াজ্জিন ও খাদেম
ধর্মমন্ত্রী বলেন, নির্ধারিত নীতিমালা অনুযায়ী মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমরা এ সম্মানী পাওয়ার যোগ্য। পাশাপাশি মন্দিরের পুরোহিত ও সেবায়েত এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের দায়িত্বশীল ব্যক্তিরাও কর্মসূচির আওতায় থাকবেন।তবে মসজিদের খতিবদের এই সম্মানী কর্মসূচিতে অন্তর্ভুক্ত করার বিষয়ে সরকারের আপাতত কোনো পরিকল্পনা নেই বলে স্পষ্ট করেন তিনি 

কালের আলো/ডিএইচ/এমএসআইপি

Link copied!