Kaler Alo
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
২ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের বহুমুখী দক্ষতা অর্জনের পরামর্শ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৬, ০৬:৩০ পিএম

প্রভাতী-গোধূলি এক্সপ্রেসের যাত্রা শুরু বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৬, ০৬:৩০ পিএম

প্রভাতী-গোধূলি এক্সপ্রেসের যাত্রা শুরু বৃহস্পতিবার

পাবনা-ঢাকা রুটে নতুন দুটি আন্তনগর ট্রেন চালু হচ্ছে আগামী বৃহস্পতিবার (১৯ নভেম্বর)। ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ নামের ট্রেন দুটির মাধ্যমে দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে এই রুটে রেল যোগাযোগের নতুন সুযোগ তৈরি হচ্ছে।

রেলপথ মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার বিকেল ৩টায় পাবনা রেলওয়ে স্টেশনে ট্রেন দুটি পরিচালনার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম।

উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন যারা
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ আলি আসগর এবং পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য মো. শামছুর রহমান শিমুল বিশ্বাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রেল সচিব মো. ফাহিমুল ইসলাম।

কখন ছাড়বে দুই ট্রেন
আগামী ২০ নভেম্বর থেকে ট্রেন দুটি নিয়মিত বাণিজ্যিকভাবে চলাচল শুরু করবে। নতুন সময়সূচি অনুযায়ী, ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ ঢাকা থেকে পাবনার উদ্দেশ্যে বিকেল ৩টা ২৫ মিনিটে ছেড়ে যাবে। অন্যদিকে ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ পাবনা থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে সকাল ৮টায়।

যেসব স্টেশনে থামবে ট্রেন
পাবনা-ঢাকা রুটে নিয়মিত চলাচলের সময় ট্রেন দুটি ঈশ্বরদী, চাটমোহর, বড়ালব্রিজ, উল্লাপাড়া, শহীদ এম মসনুর আলী, টাঙ্গাইল, জয়দেবপুর ও ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি করবে। উদ্বোধনের দিন ১৯ নভেম্বর বিকেল সাড়ে ৪টায় পাবনা থেকে ঢাকার উদ্দেশ্যে বিশেষ একটি ট্রেন ‘পাবনা উদ্বোধনী এক্সপ্রেস’ ছেড়ে যাবে। ওই ট্রেনের টিকিট পাবনা ও ঈশ্বরদী রেলওয়ে স্টেশনের কাউন্টার থেকে কম্পিউটারাইজড পদ্ধতিতে সংগ্রহ করতে হবে। উদ্বোধনী যাত্রায় ট্রেনটি মাঝপথে শুধু ঈশ্বরদী স্টেশনে থামবে।

টিকিট বিক্রি শুরু, যেভাবে সংগ্রহ করবেন
গত ১২ নভেম্বর থেকে ট্রেন দুটির অনলাইন টিকিট বিক্রি শুরু হয়েছে। ওই দিন সকাল ৮টা থেকে ২০, ২১ ও ২২ নভেম্বরের যাত্রার টিকিট বিক্রি করা হয়। পরবর্তী সময়ে প্রতিটি যাত্রার টিকিট নির্ধারিত যাত্রার ১০ দিন আগে অনলাইনে পাওয়া যাবে।

কালের আলো/এএইচ/এমএসআইপি

Link copied!