Kaler Alo
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
২ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৬, ০৩:২৩ পিএম

সরকারি কর্মকর্তাদের নজরদারিতে রেখেছে সরকার: তথ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৬, ০৩:২৩ পিএম

সরকারি কর্মকর্তাদের নজরদারিতে রেখেছে সরকার: তথ্য উপদেষ্টা

সরকারি কর্মকর্তাদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের ওপর নজরদারি করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তবে রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে নজরদারির পদ্ধতি প্রকাশ করা সম্ভব নয় বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নজরদারিতে সরকারের নিজস্ব ব্যবস্থা রয়েছে
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে একজন পুলিশ সুপার গ্রেপ্তার এবং সরকারি কর্মকর্তাদের ওপর নজরদারির বিষয়ে জানতে চাইলে জাহেদ উর রহমান বলেন, নজরদারির পদ্ধতি প্রকাশ করা সম্ভব নয়। এর সঙ্গে রাষ্ট্রীয় নিরাপত্তার বিষয় জড়িত। এ ক্ষেত্রে সরকারের নিজস্ব ব্যবস্থা ও সক্ষমতা রয়েছে, যার মাধ্যমে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয়।

তিনি বলেন, আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় থাকায় সরকারি বিভিন্ন পর্যায়ে অনেকের সঙ্গে দলটির রাজনৈতিক সম্পৃক্ততা বা ঘনিষ্ঠতা তৈরি হয়েছে। অতীতে কারও সঙ্গে রাজনৈতিক ঘনিষ্ঠতা থাকাকে সমস্যা হিসেবে দেখার সুযোগ নেই। তবে প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে দায়িত্ব পালনকালে কেউ রাজনৈতিকভাবে কোনো দলের সঙ্গে যুক্ত থাকলে সেটি গুরুতর বিষয়।

কর্মকর্তাদের বদলি মানেই ইচ্ছাকৃত ব্যর্থতা নয়
গোপালগঞ্জের সহিংসতার পর পুলিশ সুপার ও জেলা প্রশাসককে প্রত্যাহার এবং গুলশানের একটি ঘটনায় দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তাকে সরিয়ে দেওয়ার বিষয়ে জানতে চাইলে তথ্য উপদেষ্টা বলেন, কোথাও দায়িত্ব পালনে অবহেলা বা ব্যর্থতা দেখা গেলে সেখানে আরও দক্ষ ও আন্তরিক কর্মকর্তাকে দায়িত্ব দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।

তবে কোনো কর্মকর্তাকে প্রত্যাহার করার অর্থ এই নয় যে তিনি ইচ্ছাকৃতভাবে ব্যর্থ হয়েছেন। দায়িত্ব পালনে কোনো ধরনের ব্যর্থতা থাকলে তা স্বীকার করে নতুন কর্মকর্তার মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হয় বলে জানান তিনি।

গোপালগঞ্জে পুলিশের ভূমিকা নিয়ে সরকারের ব্যাখ্যা
গোপালগঞ্জে সহিংসতার সময় পুলিশের নিষ্ক্রিয় ভূমিকার অভিযোগ প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, একটি স্বাধীন গণতান্ত্রিক দেশে পুলিশ অপরিহার্য প্রতিষ্ঠান। তবে পুলিশকে যতটা সম্ভব কম বলপ্রয়োগ করে এবং কম হতাহতের মধ্য দিয়ে দায়িত্ব পালন করতে হবে।

তাঁর ভাষ্য, গোপালগঞ্জে প্রথম দিন পরিস্থিতি যেভাবে সহিংস ছিল, তাতে আরও বেশি বলপ্রয়োগের প্রয়োজন হতে পারত। তবে পরবর্তী সময়ে পরিস্থিতি যেভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে, তা সরকারের কৌশলের অংশ। পরিস্থিতি ব্যবস্থাপনায় সরকার সঠিক পথেই এগিয়েছে বলে মনে করেন তিনি। এমনকি সরকারের সমালোচকেরাও এ ক্ষেত্রে প্রশংসা করছেন বলে উল্লেখ করেন উপদেষ্টা।

গঙ্গা চুক্তি নিয়ে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই
প্রেস ব্রিফিংয়ে গঙ্গা পানি বণ্টন চুক্তির ভবিষ্যৎ নিয়েও কথা বলেন তথ্য উপদেষ্টা। তিনি জানান, আগামী ১২ ডিসেম্বর চুক্তিটির মেয়াদ শেষ হচ্ছে। তবে চুক্তির পরবর্তী অবস্থা নিয়ে এখন পর্যন্ত নতুন কোনো তথ্য নেই। বাংলাদেশের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

জাহেদ উর রহমান বলেন, বাংলাদেশ কী চায় এবং কীভাবে চায়, তা যথাসময়ে গণমাধ্যমের সামনে তুলে ধরা হবে।

চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা আছে কি না, জানতে চাইলে তিনি বলেন, এখন পর্যন্ত এ ধরনের কোনো সম্ভাবনা নেই। গঙ্গা চুক্তি নিয়ে আলোচনা ও সমঝোতার সঙ্গে প্রধানমন্ত্রীর ভারত সফরকে সরাসরি যুক্ত করার সুযোগ নেই। তিনি আরও বলেন, দুই দেশের প্রধানমন্ত্রী শীর্ষ বৈঠকে বসলে কোনো চুক্তি স্বাক্ষরিত হতে পারে। তবে এ ধরনের চুক্তির বিষয়গুলো অনেক আগেই চূড়ান্ত হয়ে থাকে। গঙ্গা চুক্তি নিয়ে বাংলাদেশের অবস্থানও যথাসময়ে জানানো হবে।

কালের আলো/এএইচ/এমএসআইপি

Link copied!