Kaler Alo
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
৩০ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৬, ০৬:৫৪ পিএম

পেট্রোবাংলায় ৭৫৩ পদে নিয়োগ, আবেদনের সময় বাড়ল

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৬, ০৬:৫৪ পিএম

পেট্রোবাংলায় ৭৫৩ পদে নিয়োগ, আবেদনের সময় বাড়ল

বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) এবং এর আওতাধীন কোম্পানিগুলোতে কর্মকর্তা নিয়োগের আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা। এর আগে আবেদনের শেষ সময় ছিল ১৭ নভেম্বর।

পেট্রোবাংলা ও এর আওতাধীন ১২টি কোম্পানিতে মোট ৭৫৩ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। এ নিয়োগে বিভিন্ন পদে প্রশাসন, আইন, অর্থ, প্রকৌশল, চিকিৎসা, কারিগরি ও অন্যান্য বিষয়ে জনবল নেওয়া হবে।

কোন পদে কত নিয়োগ
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, সহকারী ব্যবস্থাপক (প্রশাসন) পদে ৯৭ জন, সহকারী ব্যবস্থাপক (আইন) পদে ৬ জন এবং সহকারী ব্যবস্থাপক (অর্থ) পদে ৬৩ জন নেওয়া হবে।

সহকারী ব্যবস্থাপক (প্রকৌশল) পদে বিভিন্ন বিষয়ে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে মেকানিক্যালে ৭৪ জন, ইলেকট্রিক্যালে ৪৯, সিভিলে ৪০, সিএসই/আইটিতে ২৫, কেমিক্যালে ২৭, পেট্রোলিয়ামে ১৪, আইপিইতে ৮, মেটালার্জি/এমএমইতে ৭, ইলেকট্রনিকসে ২ এবং অটোমোবাইলে ১ জন নিয়োগ পাবেন।

এ ছাড়া সহকারী ব্যবস্থাপক (জিওলজি) পদে ১২ জন, জিওফিজিকসে ২ জন, জিওকেমিক্যালে ১ জন, কেমিস্ট্রিতে ১ জন, এনভায়রনমেন্টে ১ জন এবং চিকিৎসা পদে ১৫ জন নেওয়া হবে। সহকারী ডিলার পদে ১ জন এবং সহকারী ব্যবস্থাপক (কারিগরি) পদে ১১ জন নিয়োগ দেওয়া হবে।

সহকারী কর্মকর্তা (প্রশাসন) পদে ৭৩ জন, সহকারী কর্মকর্তা (আইন) পদে ৪ জন, অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান পদে ১ জন এবং সহকারী কর্মকর্তা (অর্থ) পদে ৫৩ জন নেওয়া হবে।

উপসহকারী প্রকৌশলী পদে মেকানিক্যালে ৫৬ জন, ইলেকট্রিক্যালে ৩২, সিভিলে ৩১, কম্পিউটার/আইটিতে ৮, ইলেকট্রনিকসে ৩, অটোমোবাইলে ৯, কেমিক্যালে ৫, পাওয়ারে ৫ এবং টেলিকমে ১ জন নিয়োগ দেওয়া হবে। এ ছাড়া ট্রেইনি ডিলার পদে ৪ জন এবং সহকারী কর্মকর্তা (কারিগরি)/উপসহকারী কারিগরি কর্মকর্তা পদে ১১ জন নেওয়া হবে।

বেতন ও বয়সসীমা
বিজ্ঞপ্তি অনুযায়ী, ১ থেকে ১২ নম্বর পদের জন্য নবম গ্রেড নির্ধারণ করা হয়েছে। এসব পদের বেতন স্কেল ২২,০০০–৫৩,০৬০ টাকা। ১৩ থেকে ১৯ নম্বর পদের জন্য দশম গ্রেডে বেতন স্কেল ১৬,০০০–৩৮,৬৪০ টাকা।

আবেদনকারীর বয়স ১ অক্টোবর ২০২৬ তারিখে সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।

আবেদন করবেন যেভাবে
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করা যাবে অথবা পেট্রোবাংলার ওয়েবসাইটে।

আবেদন ফি ২২৩ টাকা। তবে অনগ্রসর শ্রেণির প্রার্থী—ক্ষুদ্র জাতিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের আবেদনকারীদের জন্য ফি ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দেওয়ার শেষ সময় ৩০ নভেম্বর ২০২৬, বিকেল ৫টা। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য, যোগ্যতা ও অন্যান্য শর্ত জানতে নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন।

কালের আলো/এসএ/এমএস
 

 

Link copied!