Kaler Alo
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
১ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

গাজীপুর সংবাদদাতা, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৬, ০৫:০৭ পিএম

কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যু

গাজীপুর সংবাদদাতা, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৬, ০৫:০৭ পিএম

কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যু

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) ভোরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত আসামির নাম ফরহাদ (৪১)। তিনি টাঙ্গাইল সদর থানার শালিনাপাড়া এলাকার মৃত হাফিজ উদ্দিনের ছেলে।

অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়া হয়
কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. আব্দুল্লাহ আল মামুন জানান, কারাগারের ভেতরে থাকা অবস্থায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ফরহাদ অসুস্থ হয়ে পড়েন। পরে অবস্থার অবনতি হলে সোমবার ভোর পৌনে ৪টার দিকে তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

২০১৯ সাল থেকে কারাগারে ছিলেন ফরহাদ
কারা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০১৯ সালের ২৬ আগস্ট ফরহাদকে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। টাঙ্গাইল থানার মামলা নম্বর ৫০(০৭)১৭ এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালের ০৩/২০১৯ নম্বর মামলায় দণ্ডবিধির ৩০২, ২০১ ও ৩৪ ধারায় তার মৃত্যুদণ্ডের সাজা হয়েছিল।

পরিবারের কাছে হস্তান্তর করা হবে মরদেহ
কারা কর্তৃপক্ষ জানিয়েছে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ফরহাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

কালের আলো/এএইচ/এমএসআইপি

Link copied!