Kaler Alo
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
১ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৬, ০৪:৫৬ পিএম

দেশের বিভিন্ন আদালতে যাচ্ছে ৯টি মাইক্রোবাস

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৬, ০৪:৫৬ পিএম

দেশের বিভিন্ন আদালতে যাচ্ছে ৯টি মাইক্রোবাস

দেশের বিভিন্ন আদালতের বিচারকদের যাতায়াত সুবিধা বাড়াতে ৯টি মাইক্রোবাস সরবরাহ করেছে সরকার। এসব মাইক্রোবাস কিনতে নিবন্ধন ব্যয়সহ মোট ৪ কোটি ৬৮ লাখ টাকা খরচ হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) রাজধানীতে আনুষ্ঠানিকভাবে মাইক্রোবাস বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

রাজধানীর আবদুল গণি রোডে নিবন্ধন অধিদপ্তর প্রাঙ্গণে রংপুরের জেলা ও দায়রা জজের হাতে একটি মাইক্রোবাসের চাবি হস্তান্তরের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

প্রগতি ইন্ডাস্ট্রিজ থেকে কেনা হয়েছে মাইক্রোবাসগুলো
আইন ও বিচার বিভাগের বাজেট ও উন্নয়ন অনুবিভাগের উদ্যোগে প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে মাইক্রোবাসগুলো কেনা হয়েছে। নিবন্ধন ব্যয়সহ নয়টি গাড়ির পেছনে সরকারের মোট ব্যয় হয়েছে ৪ কোটি ৬৮ লাখ টাকা।

যেসব আদালত পাচ্ছে মাইক্রোবাস
সরবরাহ করা নয়টি মাইক্রোবাসের মধ্যে ছয়টি দেওয়া হয়েছে দেশের ছয়টি জেলা জজ আদালতে। আদালতগুলো হলো চুয়াডাঙ্গা, লালমনিরহাট, যশোর, রংপুর, ঢাকা ও পঞ্চগড়।

এ ছাড়া দুটি মাইক্রোবাস দেওয়া হয়েছে রাজশাহী ও সিলেট মহানগর দায়রা জজ আদালতে। বাকি একটি দেওয়া হয়েছে সিলেট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে।

আইন মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, এসব যানবাহন সরবরাহের ফলে সংশ্লিষ্ট আদালতের বিচারকদের যাতায়াত আরও সহজ হবে। একই সঙ্গে বিচারিক কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক সহায়তাও বাড়বে।

নিবন্ধন অধিদপ্তর ও প্রশাসনিক ট্রাইব্যুনাল পরিদর্শন
মাইক্রোবাস বিতরণ কার্যক্রমের উদ্বোধন শেষে আইনমন্ত্রী নিবন্ধন অধিদপ্তর ও প্রশাসনিক ট্রাইব্যুনাল পরিদর্শন করেন।

এ সময় আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব মো. খাদেম উল কায়েস, নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক শামীমা আফরোজ, বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের মহাপরিচালক মো. মঞ্জুরুল হোসেন, রংপুরের জেলা ও দায়রা জজ হালিম উল্লাহ চৌধুরী এবং আইনমন্ত্রীর একান্ত সচিব মো. সাজ্জাদুর রহমানসহ আইন মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি

Link copied!