Kaler Alo
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
১ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৬, ০৪:২১ পিএম

এলপিজি দোকান বন্ধের কর্মসূচি প্রত্যাহার, দাম নিয়ে শুনানি ২৯ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৬, ০৪:২১ পিএম

এলপিজি দোকান বন্ধের কর্মসূচি প্রত্যাহার, দাম নিয়ে শুনানি ২৯ অক্টোবর

এলপিজি ব্যবসায়ীদের ঘোষিত দুই দিনের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে এলপিজির দাম নির্ধারণের বিষয়ে আগামী ২৯ অক্টোবর গণশুনানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন ব্যবসায়ীরা। এর আগে গত ১২ অক্টোবর তাঁরা ১৫ ও ১৬ অক্টোবর দেশজুড়ে সব এলপিজি বিক্রির দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছিলেন।

এদিকে ধর্মঘট প্রত্যাহার না করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল সরকার। বুধবার সকালে সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এলপিজি অপারেটরদের সঙ্গে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

ধর্মঘট প্রত্যাহারের ফলে নির্ধারিত দুই দিনে দেশজুড়ে এলপিজি বিক্রির দোকান বন্ধ রাখার কর্মসূচি আর থাকছে না। অন্যদিকে এলপিজির দাম নির্ধারণ নিয়ে ২৯ অক্টোবরের গণশুনানির সিদ্ধান্তকে পরবর্তী গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি

Link copied!