Kaler Alo
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
২ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৬, ১১:২৫ এএম

রিয়াদগামী যাত্রীদের ভোগান্তি, বাতিল ৮৬ আন্তর্জাতিক ফ্লাইট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৬, ১১:২৫ এএম

রিয়াদগামী যাত্রীদের ভোগান্তি, বাতিল ৮৬ আন্তর্জাতিক ফ্লাইট

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ থাকায় ঢাকা-রিয়াদ রুটে এখন পর্যন্ত ৮৬টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ১৩ হাজার ৪৯০ জন যাত্রী।

বুধবার (১৪ অক্টোবর) সকালে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ কর্মকর্তা কাওসার মাহমুদ এ তথ্য জানান।

বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে ৩৬টি সরাসরি এবং ৫০টি ট্রানজিট ফ্লাইট। হুথি গোষ্ঠীর হামলার কারণে নিরাপত্তাজনিত পরিস্থিতিতে রিয়াদের বিমানবন্দর বন্ধ থাকায় এসব ফ্লাইটের চলাচল ব্যাহত হচ্ছে।

বেবিচকের তথ্য অনুযায়ী, বাতিল হওয়া সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৪টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের পাঁচটি এবং রিয়াদ এয়ারলাইনসের সাতটি ফ্লাইট রয়েছে।

অন্যদিকে, বাতিল হওয়া ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ২২টি, সালাম এয়ারের চারটি, ইজিপ্টএয়ারের একটি, এমিরেটসের ১১টি, কাতার এয়ারওয়েজের ছয়টি এবং ফ্লাইদুবাইয়ের ছয়টি ফ্লাইট রয়েছে।

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে কার্যক্রম সীমিত থাকায় যাত্রীরা ভ্রমণসূচি নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন। নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে না পারায় তাঁদের দুর্ভোগ বাড়ছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে বাতিল হওয়া ফ্লাইট ও ক্ষতিগ্রস্ত যাত্রীর সংখ্যা আরও বাড়তে বা পরিবর্তিত হতে পারে।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি

Link copied!