Kaler Alo
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
১ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৬, ০৬:২৬ পিএম

কর অঞ্চল-১৪ ঢাকায় ৪৯ পদে চাকরির সুযোগ

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৬, ০৬:২৬ পিএম

কর অঞ্চল-১৪ ঢাকায় ৪৯ পদে চাকরির সুযোগ

কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-১৪, ঢাকা জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ৬টি ক্যাটাগরিতে ৪৯টি শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগ দেওয়া হবে। পদগুলো গ্রেড-১৩ থেকে গ্রেড-২০-এর মধ্যে।

শুধু ঢাকা জেলার প্রকৃত স্থায়ী বাসিন্দারা এসব পদে আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে অনলাইনে। ২২ নভেম্বর ২০২৬ সকাল ১০টা থেকে আবেদন শুরু হবে। আবেদন করা যাবে ১৩ ডিসেম্বর ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত।

পদ, গ্রেড ও পদসংখ্যা
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, ছয় ক্যাটাগরির পদগুলো হলো—

১. কম্পিউটার অপারেটর: ১টি পদ, গ্রেড-১৩।

২. প্রধান সহকারী: ৮টি পদ, গ্রেড-১৩।

৩. উচ্চমান সহকারী: ৫টি পদ, গ্রেড-১৪।

৪. সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর: ১৫টি পদ, গ্রেড-১৪।

৫. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক: ৯টি পদ, গ্রেড-১৬।

৬. অফিস সহায়ক: ১১টি পদ, গ্রেড-২০।

কারা আবেদন করতে পারবেন
শুধু ঢাকা জেলার প্রকৃত স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন। অনলাইন ছাড়া অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না। প্রতিটি পদের শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বয়সসীমা ও অন্যান্য শর্ত জানতে নিয়োগ বিজ্ঞপ্তি ভালোভাবে দেখে নিতে হবে।

আবেদন করবেন যেভাবে
আগ্রহী প্রার্থীদের কর অঞ্চল-১৪, ঢাকার নির্ধারিত টেলিটক আবেদন পোর্টালে প্রবেশ করে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে।নিয়োগসংক্রান্ত পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি ও বিস্তারিত তথ্য পাওয়া যাবে কর অঞ্চল-১৪, ঢাকার ওয়েবসাইটে।

আবেদনের সময়সূচি
অনলাইন আবেদন ও ফি জমা শুরু হবে ২২ নভেম্বর ২০২৬ সকাল ১০টায়। আবেদনপত্র জমা দেওয়ার শেষ সময় ১৩ ডিসেম্বর ২০২৬ বিকেল ৫টা।

নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য কর অঞ্চল-১৪, ঢাকার ওয়েবসাইটে প্রকাশ করা হবে। আবেদন করার আগে প্রার্থীদের বিজ্ঞপ্তিতে দেওয়া সব শর্ত ও নির্দেশনা যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

কালের আলো/এসএ/ইএকে

Link copied!