Kaler Alo
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
২৯ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৬, ০৯:০৫ পিএম

দেশের প্রতিটি মসজিদে পৌঁছাবে সরকারি ভাতা, তালিকায় ইমাম-মুয়াজ্জিন-খতিব

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৬, ০৯:০৫ পিএম

দেশের প্রতিটি মসজিদে পৌঁছাবে সরকারি ভাতা, তালিকায় ইমাম-মুয়াজ্জিন-খতিব

ফজরের আজান থেকে এশার নামাজ—দিনের প্রতিটি প্রহরে মসজিদকে ঘিরেই আবর্তিত হয় তাঁদের জীবন। ধর্মীয় দায়িত্ব পালনের পাশাপাশি সমাজে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার কাজও করেন তাঁরা। অথচ অনেক ক্ষেত্রেই তাঁদের জীবিকা নির্ভর করে সীমিত সম্মানী ও স্থানীয় মানুষের সহযোগিতার ওপর। এবার দেশের মসজিদগুলোর এসব ধর্মীয় দায়িত্বশীল ব্যক্তির আর্থিক নিরাপত্তায় সরকারি ভাতার আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার।

  • পরীক্ষামূলক প্রকল্প শুরু, অভিজ্ঞতা পর্যালোচনা করে পর্যায়ক্রমে সারা দেশে বাস্তবায়ন করা হবে কর্মসূচি
  • পাইলট প্রকল্প শেষে দেশজুড়ে বাস্তবায়নের পরিকল্পনা জানালেন তথ্য প্রতিমন্ত্রী

দেশের সব মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খতিবদের পর্যায়ক্রমে সরকারি ভাতা দেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি। ইতোমধ্যে কয়েকটি মসজিদে পরীক্ষামূলকভাবে এ কর্মসূচি শুরু হয়েছে। পাইলট প্রকল্পের কার্যক্রম শেষ হলে তালিকা প্রণয়নের মাধ্যমে পর্যায়ক্রমে দেশের সব মসজিদকে এর আওতায় আনা হবে।

শনিবার (১৪ নভেম্বর) ময়মনসিংহের নান্দাইল উপজেলার চৌরাস্তায় অরণ্যপাশায় খানকায়ে হুসাইনিয়া মাদানিয়ার উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিলের শেষ দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পাইলট প্রকল্পের পর সারা দেশে সম্প্রসারণ
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রতিটি এলাকার মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খতিবদের সরকারি ভাতা প্রদানের কর্মসূচি চালু করেছেন। ইতোমধ্যে কয়েকটি মসজিদে পরীক্ষামূলকভাবে এ কার্যক্রম শুরু হয়েছে। পাইলট প্রকল্পের অভিজ্ঞতা ও কার্যক্রম পর্যালোচনা শেষে পর্যায়ক্রমে দেশের সব মসজিদকে এ কর্মসূচির আওতায় আনা হবে। ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সামাজিক ও ধর্মীয় অবদানের স্বীকৃতি হিসেবেই সরকার এ উদ্যোগ নিয়েছে বলে জানান তিনি।

ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক সম্প্রীতির বার্তা
বক্তব্যে ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক সংস্কৃতির গুরুত্ব তুলে ধরেন ইয়াসের খান চৌধুরী। বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, গত ১৭ বছরে দেশে ওয়াজ মাহফিল আয়োজন করতে দেওয়া হয়নি, অথচ যাত্রার আয়োজন করতে দেওয়া হয়েছে।

নির্বাচনকেন্দ্রিক ধর্মীয় প্রচারণার প্রসঙ্গ টেনে প্রতিমন্ত্রী বলেন, একটি দল নির্বাচনের সময় বেহেশতের টিকিট বিক্রির কথা বলেছে এবং নির্দিষ্ট প্রতীকে ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে বলে প্রচার করেছে। এ ধরনের বিভ্রান্তিকর প্রচার থেকে সবাইকে দূরে থাকার আহ্বান জানান তিনি।

শাপলা চত্বর ও জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রসঙ্গেও কথা বলেন প্রতিমন্ত্রী। এসব ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের প্রশ্রয় দেওয়া উচিত নয় বলে মন্তব্য করেন তিনি। পাশাপাশি কেউ বড় ধরনের সমস্যা সৃষ্টি না করলে সরকারও তাদের ব্যাপারে কঠোর হতে চায় না বলে জানান। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর যেকোনো চেষ্টা থেকে বিরত থাকার আহ্বানও জানান তিনি।

নান্দাইলের উন্নয়নেও নানা উদ্যোগ
ধর্মীয় আয়োজনের পাশাপাশি স্থানীয় উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও অংশ নেন প্রতিমন্ত্রী। নান্দাইলের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, প্রয়োজনীয় কাজ নিয়মনীতি অনুসরণ করেই বাস্তবায়ন করা হচ্ছে। এ উন্নয়ন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এর আগে উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কালেঙ্গা বাজার-বাহাদুরপুর নতুন বাজার সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। এ সময় প্রতিমন্ত্রী বলেন, যোগাযোগব্যবস্থার উন্নয়ন গ্রামীণ অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য ও মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। স্থানীয় জনগণের প্রয়োজন বিবেচনায় নিয়ে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।

এদিন প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৬৬টি পরিবারের মধ্যে ঢেউটিন বিতরণ করেন প্রতিমন্ত্রী। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্দশা লাঘবে সরকারি সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি।

তিন দিনের ধর্মীয় আয়োজনের শেষ দিনে মুসল্লিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ইয়াসের খান চৌধুরী। আয়োজক প্রতিষ্ঠানের পীর হযরত মাওলানা আব্দুল কুদ্দুসকে ধন্যবাদ জানানোর পাশাপাশি আগামী বছরের মাহফিলের সার্বিক উন্নয়নেও সহযোগিতার আশ্বাস দেন তিনি।

আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় আখেরি মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল কুদ্দুস। এতে অংশ নেন তথ্য প্রতিমন্ত্রীসহ উপস্থিত মুসল্লিরা।

কালের আলো/ডিএইচ/এমকে

Link copied!