Kaler Alo
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
১ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৬, ০৬:৩৩ পিএম

নেকটারে ৮ পদে ১৪ জনের চাকরির সুযোগ

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৬, ০৬:৩৩ পিএম

নেকটারে ৮ পদে ১৪ জনের চাকরির সুযোগ

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমিতে (নেকটার), বগুড়ায় জনবল নিয়োগের সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির রাজস্ব খাতভুক্ত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি ৮টি ক্যাটাগরিতে মোট ১৪ জন কর্মী নিয়োগ দেওয়া হবে।

আগ্রহী প্রকৃত বাংলাদেশি নাগরিকেরা অনলাইনে আবেদন করতে পারবেন। ১৫ নভেম্বর থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৬ ডিসেম্বর ২০২৬ বিকেল ৪টা পর্যন্ত।

পদ ও পদসংখ্যা
নেকটারের নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, আট ক্যাটাগরির পদগুলো হলো—

১. প্রশিক্ষক (গবেষণা সমন্বয়কারী): ১টি পদ, গ্রেড-৭।

২. সহকারী ইনস্ট্রাক্টর: ৬টি পদ, গ্রেড-৯।

৩. সহকারী প্রশিক্ষক (কম্পিউটার): ১টি পদ, গ্রেড-৯।

৪. সহকারী প্রশিক্ষক (গবেষণা): ২টি পদ, গ্রেড-৯।

৫. সহকারী প্রশিক্ষক (ইংরেজি): ১টি পদ, গ্রেড-৯।

৬. সহকারী প্রশিক্ষক (আইসিটি): ১টি পদ, গ্রেড-৯।

৭. সহকারী প্রকৌশলী (কম্পিউটার): ১টি পদ, গ্রেড-৯।

৮. মেডিক্যাল অফিসার: ১টি পদ, গ্রেড-৯।

আবেদনের যোগ্যতা ও বিস্তারিত তথ্য
প্রতিটি পদের শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বয়সসীমা, বেতন-ভাতা এবং অন্যান্য শর্ত সম্পর্কে বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে হবে। বিজ্ঞপ্তি পাওয়া যাবে নেকটারের নিজস্ব ওয়েবসাইট, টেলিটকের জব পোর্টাল এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ওয়েবসাইটে।

যেভাবে আবেদন করবেন
আগ্রহী প্রার্থীদের নেকটারের টেলিটক আবেদন পোর্টালে প্রবেশ করে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। 

এ ছাড়া নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে—
টেলিটক জব পোর্টাল, নেকটারের ওয়েবসাইট কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ওয়েবসাইটে। 

আবেদনের শেষ সময়
অনলাইনে আবেদন করা যাবে ৬ ডিসেম্বর ২০২৬, বিকেল ৪টা পর্যন্ত। নির্ধারিত সময়ের পর আবেদন গ্রহণ করা হবে না। নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, যেকোনো ধরনের তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে। তাই আবেদন করার আগে সংশ্লিষ্ট পদের যোগ্যতা ও শর্ত ভালোভাবে দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

কালের আলো/এসএ/ইএকে

Link copied!