ময়মনসিংহে জাতীয়তাবাদী যুবদলের মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) রাতে পৃথক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব কমিটি প্রকাশ করে সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটি। নতুন নেতৃত্ব ঘোষণার পর সংশ্লিষ্ট নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
মহানগর শাখায় শাকিল-রাসু নেতৃত্বে
ময়মনসিংহ মহানগর যুবদলের ছয় সদস্যের আংশিক কমিটিতে সভাপতি হয়েছেন জোবায়ের হোসেন শাকিল এবং সাধারণ সম্পাদক করা হয়েছে মিনহাজুল ইসলাম রাসুকে। কমিটির অন্য পদে রয়েছেন সিনিয়র সহসভাপতি আলমগীর হোসেন, ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম রবিন, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জাহান কোয়েল এবং সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম শিপু।
দক্ষিণ জেলায় সভাপতি ফারহান, সম্পাদক লুইন
দক্ষিণ জেলা যুবদলের সাত সদস্যের আংশিক কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন আবু সাইদ ফারহান। সাধারণ সম্পাদক হয়েছেন নাইমুল করিম লুইন। এ ছাড়া সিনিয়র সহসভাপতি করা হয়েছে গোলাম মোশাওয়ারকে। ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান রানা, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম ও সামসুল ইসলাম রাসেল এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন মুনতাসির মনির (মনি)।
উত্তর জেলায় সুজা-পাপ্পুর নেতৃত্বে কমিটি
উত্তর জেলা যুবদলের ছয় সদস্যের আংশিক কমিটিতে সভাপতি হয়েছেন সুজাউদ্দৌলা সুজা এবং সাধারণ সম্পাদক হয়েছেন জাহাঙ্গীর হোসেন পাপ্পু। অন্য পদে রয়েছেন সিনিয়র সহসভাপতি রবিউল করিম বিপ্লব, সহসভাপতি আমিনুল ইসলাম মিন্টু, ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক নিহাদ ইসলাম ডুনন এবং সাংগঠনিক সম্পাদক রায়হান শরীফ হুলুদ।
তবে উত্তর জেলা কমিটির ক্ষেত্রে বিশেষ শর্ত দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, সভাপতি, সিনিয়র সহসভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষরে সংগঠনের সব সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।
৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির নির্দেশ
সোমবার রাত সাড়ে ৮টার দিকে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এসব কমিটি ঘোষণা করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি কমিটিগুলোর অনুমোদন দিয়েছেন। পাশাপাশি আগামী ৩০ দিনের মধ্যে মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা শাখার ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
কালের আলো/এএএন/এসআইপি
