রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্লক রেইড ও চিরুনি অভিযান জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১০৭ জন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকাকেও গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে গণমাধ্যমকে এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী।
বিভিন্ন এলাকায় ব্লক রেইড ও চিরুনি অভিযান
নিয়াজ মেহেদী বলেন, রাজধানীর বিভিন্ন এলাকায় ব্লক রেইড ও চিরুনি অভিযান পরিচালনা করা হচ্ছে। এসব অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্য এবং নাশকতার অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করা হচ্ছে। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১০৭ জন সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপি।
নাহিদ ও জ্যোতিকার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির গ্রেপ্তারের বিষয়ে ডিএমপির এই কর্মকর্তা বলেন, তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই তাদের গ্রেপ্তার করা হয়েছে।
নিয়াজ মেহেদী আরও জানান, সাবেক শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে হত্যা মামলাসহ মোট ১৪টি মামলা রয়েছে।
আদালতে হাজির করা হবে গ্রেপ্তার দুজনকে
ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি—দুজনকেই আদালতে হাজির করা হবে।
কালের আলো/এএএন/এমএসআইপি
