Kaler Alo
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৩ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের বহুমুখী দক্ষতা অর্জনের পরামর্শ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৬, ০৬:৫৮ পিএম

মিরপুরে গান পাউডার উদ্ধার, গ্রেপ্তার তিনজন

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৬, ০৬:৫৮ পিএম

মিরপুরে গান পাউডার উদ্ধার, গ্রেপ্তার তিনজন

রাজধানীতে নাশকতার পরিকল্পনার অভিযোগে ২ কেজি ২৯০ গ্রাম গান পাউডারসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে মিরপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. মামুন অর রশীদ (২৭), ইব্রাহিম হোসেন মুন (৫০) ও মেঘলা মিলি (৪১)। বুধবার (১৮ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

ডিসেম্বরে নাশকতার পরিকল্পনার তথ্য
পুলিশের বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ডিসেম্বর মাসে দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে একটি সংঘবদ্ধ চক্র নাশকতার পরিকল্পনা করছে—এমন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়।

সম্প্রতি সাংবাদিক জুলকারনাইন সায়েরের প্রকাশিত একটি অডিওর সূত্র ধরে গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হয়। পুলিশের দাবি, ওই অডিওতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের নাশকতা ও অরাজকতা সৃষ্টির পরিকল্পনা নিয়ে আলোচনা উঠে আসে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাত আনুমানিক ১১টার দিকে মিরপুর-১০ এলাকায় অভিযান চালায় ডিবির মিরপুর বিভাগের একটি দল। এ সময় ২ কেজি ২৯০ গ্রাম গান পাউডারসহ মামুন অর রশীদকে গ্রেপ্তার করা হয়।

মামুনের তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার আরও দুজন
পুলিশ জানায়, মামুন অর রশীদ কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের সাবেক শিক্ষার্থী এবং ছাত্রলীগের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক ছিলেন। তাঁকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে পরে মিরপুর এলাকায় অভিযান চালিয়ে ইব্রাহিম হোসেন মুন ও মেঘলা মিলিকে গ্রেপ্তার করা হয়। ডিবির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।

সরকারি-বেসরকারি স্থাপনায় অগ্নিসংযোগের পরিকল্পনার অভিযোগ
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামুন অর রশীদ জানিয়েছেন, ঢাকাসহ মিরপুরের বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনায় অগ্নিসংযোগ, নাশকতা এবং জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে তিনি সীমান্তবর্তী এলাকা থেকে গান পাউডার সংগ্রহ করেন। মেহেরপুরের ছাত্রলীগের এক পদধারী নেতার মাধ্যমে এসব গান পাউডার সংগ্রহ করা হয়েছিল বলে তাঁর বক্তব্য।

পরে মিরপুর ছাত্রলীগের এক নেতার মাধ্যমে ইব্রাহিম হোসেন মুন ও যুবলীগ নেত্রী মেঘলা মিলির কাছে হস্তান্তরের উদ্দেশ্যে গান পাউডার ঢাকায় নিয়ে আসেন বলে জানান তিনি। এ কাজে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কেন্দ্রীয় নেতা হোয়াটসঅ্যাপের মাধ্যমে সমন্বয় করতেন বলেও মামুন জানিয়েছেন বলে দাবি পুলিশের। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিবি।

কালের আলো/এএইচ/এমএসআইপি

 

Link copied!