রাজধানীর ভাটারার একটি বাসা থেকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সাবেক খতিব মাওলানা মুফতি রুহুল আমিনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই বাসায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান
জানা গেছে, বুধবার সন্ধ্যায় ভাটারার একটি বাসায় অভিযান চালান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সেখান থেকেই সাবেক খতিব মুফতি রুহুল আমিনকে আটক করা হয়। তবে তাৎক্ষণিকভাবে তাঁর আটকের কারণ বা এ বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।
দুই বছর দায়িত্বে ছিলেন বায়তুল মোকাররমের খতিব
মুফতি রুহুল আমিনের গ্রামের বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। তিনি ২০২২ সালের ৩১ মার্চ থেকে ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর পর্যন্ত বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের সাবেক গভর্নর হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
কালের আলো/এসকে/এমএসআইপি
