Kaler Alo
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
৪ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের বহুমুখী দক্ষতা অর্জনের পরামর্শ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৬, ১২:৩৮ পিএম

নতুন করে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে: রিজভী

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৬, ১২:৩৮ পিএম

নতুন করে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে: রিজভী

রক্তাক্ত লাশের ওপর দিয়ে ফ্যাসিস্টরা আবারও ক্ষমতায় ফিরতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী। তাঁর অভিযোগ, তারা নতুন করে হত্যার রাজনীতি শুরু করেছে এবং দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালির আগে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

হত্যার রাজনীতি শুরুর অভিযোগ
রুহুল কবীর রিজভী বলেন, ভিন্নমতের রাজনৈতিক দলের নেতাকর্মীদের দমন করা হয়েছে। গুম, খুন ও ক্রসফায়ার ছিল ফ্যাসিস্টদের রাজনৈতিক চরিত্র। এখন তারা রক্তাক্ত লাশের ওপর দিয়ে আবারও ক্ষমতায় ফিরতে চায়।

তিনি অভিযোগ করেন, দেশে নতুন করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

শিক্ষাপ্রতিষ্ঠানে সহাবস্থানের আহ্বান
শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে সব পক্ষের সহাবস্থান থাকতে হবে। পাঠ্যসূচিতে একটি রাজনৈতিক দল ও তার নেতার ইতিহাসকে প্রাধান্য দেওয়া হয়েছিল বলেও মন্তব্য করেন রিজভী। তাঁর অভিযোগ, সেখানে অন্য নেতাদের ছোট করে দেখানো হয়েছিল।

কালের আলো/এএএন/এমএসআইপি

Link copied!