Kaler Alo
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৩ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের বহুমুখী দক্ষতা অর্জনের পরামর্শ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৬, ০৫:৫৮ পিএম

সাউন্ড গ্রেনেডে উত্তপ্ত মিরপুর, বন্ধ যান চলাচল

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৬, ০৫:৫৮ পিএম

সাউন্ড গ্রেনেডে উত্তপ্ত মিরপুর, বন্ধ যান চলাচল

ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনরত পোশাকশ্রমিকদের সঙ্গে রাজধানীর মিরপুরে পুলিশ ও বিজিবির সংঘর্ষ হয়েছে। বুধবার দুপুরে শুরু হওয়া এ সংঘর্ষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশ ও বিজিবি সদস্যদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষের কারণে মিরপুর-১০ থেকে পল্লবী ও মিরপুর-১২ নম্বর এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

দেড় ঘণ্টা ধরে চলে সংঘর্ষ
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে মিরপুরে সংঘর্ষ শুরু হয়। প্রায় দেড় ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ১০ থেকে ১২টি সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

দুপুর সাড়ে ১২টার দিকে মিরপুর-১২ নম্বর এলাকায় সড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন পোশাকশ্রমিকরা। এর আগে তাঁদের সড়ক অবরোধ না করতে মাইকিং করে পুলিশ। তবে শ্রমিকরা নির্দেশনা উপেক্ষা করে সড়কে অবস্থান অব্যাহত রাখেন। একপর্যায়ে পুলিশ শ্রমিকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে তাঁরা ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। এতে পুলিশ ও বিজিবি সদস্যদের সঙ্গে সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল ব্যবহার করেন।

ট্রাফিক পুলিশের বুথ ভাঙচুর
সংঘর্ষের সময় বিক্ষুব্ধ শ্রমিকরা ট্রাফিক পুলিশের একটি বুথ ভাঙচুর করেন বলে জানা গেছে। সংঘর্ষ ছড়িয়ে পড়ায় পুরো মিরপুর এলাকায় উত্তেজনা তৈরি হয়। যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় কর্মজীবী মানুষসহ হাজারো যাত্রী দুর্ভোগে পড়েন।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দীন জানান, পোশাকশ্রমিকরা মিরপুর-১১ মেট্রোস্টেশন এলাকায় জড়ো হয়ে সড়ক অবরোধ করেন। তাঁদের সরিয়ে দিতে পুলিশ গেলে শ্রমিকরা পুলিশের ওপর হামলা করেন। পরে তাঁদের সরিয়ে দেওয়া হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।

কয়েক দিন ধরেই চলছে শ্রমিকদের আন্দোলন
ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে গত কয়েক দিন ধরে মিরপুর এলাকায় আন্দোলন করছেন পোশাকশ্রমিকরা। এর ধারাবাহিকতায় বুধবার সকালেও তাঁরা সড়কে নামেন। সকালে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনাও ঘটে। সকালের ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই দুপুরে মিরপুর-১২ নম্বর এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশ ও বিজিবির আবারও সংঘর্ষ হয়। এতে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি

Link copied!