প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দলের সব সংসদ সদস্যকে নিজ নিজ নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিয়েছেন। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রম জোরদার এবং জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়াতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের বৈঠকে সংসদ সদস্যদের এ নির্দেশ দেন তিনি। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিকেল ৩টা ৫৫ মিনিটে শেষ হয় বৈঠক
জাতীয় সংসদের চলতি অধিবেশনের সমাপনী দিনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। দুপুর আড়াইটায় শুরু হওয়া বৈঠকটি বিকেল ৩টা ৫৫ মিনিটে শেষ হয়। এতে বিএনপির সংসদীয় দলের সদস্যরা উপস্থিত ছিলেন।
জনগণের সঙ্গে যোগাযোগ বাড়ানোর নির্দেশ
বৈঠকের একটি সূত্র জানায়, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকায় অবস্থান করতে বলেছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ ও সম্পৃক্ততা বাড়ানোর নির্দেশনা দিয়েছেন তিনি। তৃণমূছে।পর্যায়ে দলের কার্যক্রম আরও গতিশীল করাও এ নির্দেশনার অন্যতম লক্ষ্য বলে বৈঠক সূত্রে জানা গেল
কালের আলো/এএএন/এমএসআইপি
