Kaler Alo
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৩ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের বহুমুখী দক্ষতা অর্জনের পরামর্শ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৬, ১২:২২ পিএম

দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে মহাখালীর সাততলা বস্তির আগুন

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৬, ১২:২২ পিএম

দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে মহাখালীর সাততলা বস্তির আগুন

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে লাগা আগুন প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। আগুন নেভাতে সংস্থাটির আটটি ইউনিট কাজ করেছে।

বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটের দিকে বস্তিতে আগুন লাগে। পরে সকাল ১১টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের স্টেশন অফিসার তালহা বিন জসিম বিষয়টি নিশ্চিত করেছেন।

আগুন নিয়ন্ত্রণে কাজ করে আট ইউনিট

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন লাগার খবর পেয়ে তেজগাঁও ফায়ার স্টেশন থেকে তিনটি, বারিধারা ফায়ার স্টেশন থেকে দুটি এবং কুর্মিটোলা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরে আরও একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়।

কারণ ও ক্ষয়ক্ষতি জানা যায়নি

ফায়ার সার্ভিস জানায়, সকাল ১১টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি 

Link copied!