Kaler Alo
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
২ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৬, ১১:৩৬ এএম

গুলশান থেকে গ্রেপ্তার, ডিবি হেফাজতে সাঈদ খোকন

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৬, ১১:৩৬ এএম

গুলশান থেকে গ্রেপ্তার, ডিবি হেফাজতে সাঈদ খোকন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ও ঢাকা-৬ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদ করছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। তার বিরুদ্ধে ৩০টিরও বেশি মামলা রয়েছে বলে জানিয়েছেন ডিবিপ্রধান।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে গ্রেপ্তারের পর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। পরে সেখানে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন গোয়েন্দা কর্মকর্তারা।

এর আগে মঙ্গলবার সকাল ৭টার দিকে রাজধানীর গুলশান-বারিধারা এলাকা থেকে সাঈদ খোকনকে গ্রেপ্তার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১)। গ্রেপ্তারের পর তাকে ডিবির কাছে হস্তান্তর করা হয়।

৫৪ কোটি টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগ
সাঈদ খোকনের বিরুদ্ধে সর্বশেষ ৫৪ কোটি টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগে মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত ১৩ নভেম্বর এ অনুমোদন দেওয়া হয়। এ মামলায় সাঈদ খোকনের পাশাপাশি তার বোন শাহানা হানিফ ও এক কর্মচারীকেও আসামি করা হয়েছে।

অবরুদ্ধ ৭৯ ব্যাংক হিসাব
এর আগে চলতি বছরের ১০ ফেব্রুয়ারি সাঈদ খোকন ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ৭৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন আদালত। এ ছাড়া সাঈদ খোকনের পাশাপাশি তার মা শাহানা হানিফ, স্ত্রী ফারহানা সাঈদ ও ভাই জাবেদ আহমেদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন আদালত। সাঈদ খোকনের বিরুদ্ধে থাকা মামলাগুলোর বিষয়ে ডিবির জিজ্ঞাসাবাদে কী তথ্য উঠে আসে, তা জানতে অপেক্ষা করছেন সংশ্লিষ্টরা।

কালের আলো/এসকে/এমএসআইপি

Link copied!