Kaler Alo
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
২ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের বহুমুখী দক্ষতা অর্জনের পরামর্শ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৬, ০৬:৪৪ পিএম

জর্ডানে চাকরির সুযোগ, নেবে ৩৫ দক্ষ নারী

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৬, ০৬:৪৪ পিএম

জর্ডানে চাকরির সুযোগ, নেবে ৩৫ দক্ষ নারী

সরকারিভাবে জর্ডানে ৩৫ জন দক্ষ নারী কর্মী নিয়োগ দেবে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। দেশটির একটি তৈরি পোশাক কারখানায় মেশিন অপারেটর পদে এসব কর্মী নিয়োগ দেওয়া হবে। এ জন্য আগামী ২০ নভেম্বর সরাসরি সাক্ষাৎকার ও দক্ষতা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পদের বিবরণ ও যোগ্যতা
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, জর্ডানের ইউনাইটেড ক্রিয়েশন গার্মেন্টসে (United Creation Garments) মেশিন অপারেটর পদে মোট ৩৫ জন নারী কর্মী নেওয়া হবে। আবেদনকারীদের সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি যেকোনো দুটি ধরনের মেশিন চালনায় দক্ষ হতে হবে। প্রার্থীদের বয়স হতে হবে ২১ থেকে ৩৯ বছরের মধ্যে।

বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা
নির্বাচিত কর্মীরা মাসে ১৩০ জর্ডানিয়ান দিনার বেতন পাবেন। এ ছাড়া নিয়োগকর্তা কর্মীদের থাকা, খাওয়া, প্রাথমিক চিকিৎসা ও যাতায়াতের ব্যবস্থা করবেন। চাকরিতে যোগদানের সময় বিমানভাড়া এবং তিন বছর মেয়াদ শেষে দেশে ফেরার বিমানভাড়াও নিয়োগকর্তা বহন করবেন।

এ ছাড়া বোয়েসেলের সার্ভিস চার্জ, বহির্গমন কর, ভ্যাট, নিবন্ধন ফি, জীবনবিমা ও ওয়েজ আর্নার্স কল্যাণ ফিসহ নিয়োগসংক্রান্ত সব খরচ নিয়োগকারী প্রতিষ্ঠান বহন করবে।

চাকরির মেয়াদ ও কর্মঘণ্টা
চাকরির চুক্তির মেয়াদ হবে তিন বছর, যা নবায়নযোগ্য। প্রতিদিন আট ঘণ্টা এবং সপ্তাহে ছয় দিন কাজ করতে হবে। তবে অতিরিক্ত সময় কাজ বা ওভারটাইম করার বিষয়টি সম্পূর্ণ ঐচ্ছিক।

সাক্ষাৎকার ও আবেদনপ্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের আগামী ২০ নভেম্বর ২০২৬ সকাল ৮টার মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ সরাসরি উপস্থিত হতে হবে। সাক্ষাৎকার ও দক্ষতা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হবে মহিলা কারিগরি প্রশিক্ষণকেন্দ্রে, দারুস সালাম রোড, মিরপুরে। প্রার্থীদের নির্ধারিত ট্রেড টেস্টে উত্তীর্ণ হতে হবে।

সাক্ষাৎকারে অংশ নিতে চার কপি সাদা ব্যাকগ্রাউন্ডের পাসপোর্ট সাইজের রঙিন ছবি, মূল পাসপোর্ট এবং পাসপোর্টের ছবিযুক্ত অংশের পাঁচ সেট রঙিন ফটোকপি সঙ্গে আনতে হবে। পাশাপাশি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও বর্তমানে কর্মরত প্রতিষ্ঠানের পরিচয়পত্রও সঙ্গে রাখতে হবে।

আবেদন ফি
প্রার্থীদের মেডিকেল ফি বাবদ ১ হাজার টাকা, প্রি-ডিপার্চার ওরিয়েন্টেশন (পিডিও) প্রশিক্ষণ ফি ৩০৫ টাকা, আঙুলের ছাপ দেওয়ার ফি ২০০ টাকা এবং অঙ্গীকারনামার স্ট্যাম্প বাবদ ৫০০ টাকা দিতে হবে। তবে জর্ডানে চূড়ান্তভাবে গমনকারী কর্মীদের এসব খরচ পরবর্তী সময়ে নিয়োগকর্তা পরিশোধ করবেন। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য বোয়েসেলের অফিশিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।

কালের আলো/এসএ/এমএস
 

Link copied!