Kaler Alo
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
২ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৬, ০৩:১৬ পিএম

বাংলাদেশের ওপর বিশ্ববাসীর আস্থা দেখছি: মাহদী আমিন

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৬, ০৩:১৬ পিএম

বাংলাদেশের ওপর বিশ্ববাসীর আস্থা দেখছি: মাহদী আমিন

আওয়ামী লীগের নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির নানা চেষ্টা সত্ত্বেও বাংলাদেশের গণতান্ত্রিক সরকার এবং দেশের প্রতি বিশ্ববাসী ও বিনিয়োগকারীদের আস্থা রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। তাঁর দাবি, প্রতিকূল পরিস্থিতির মধ্যেও সরকারের প্রতি আন্তর্জাতিক মহলের আস্থার প্রতিফলন দেখা যাচ্ছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সচিবালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নাশকতার প্রভাব বিনিয়োগে পড়বে না বলে আশাবাদ
সম্প্রতি আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ড এবং গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টার কারণে বিনিয়োগ পরিবেশে নেতিবাচক প্রভাব পড়বে কি না, এমন প্রশ্নের জবাবে মাহদী আমিন বলেন, ফ্যাসিবাদী অপশক্তির নাশকতা ও সহিংসতার মধ্যেও গণতান্ত্রিক সরকার এবং বাংলাদেশের ওপর বিশ্ববাসী ও বিনিয়োগকারীদের আস্থা দেখতে পাচ্ছেন তাঁরা।

তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা হলেও সরকার সর্বোচ্চ সহিষ্ণুতা, ধৈর্য ও আন্তরিকতার সঙ্গে পরিস্থিতি স্থিতিশীল রাখার চেষ্টা করছে।

আওয়ামী লীগের কর্মকাণ্ড নিয়ে সমালোচনা
আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ডের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র বলেন, গত কয়েক দিনে দেশে ও বিদেশে দলটির পক্ষ থেকে সহিংসতা ও নাশকতার চেষ্টা দেখা গেছে। কেন দলটির নেত্রী, তাঁর পরিবার-পরিজন, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য এবং তাঁদের নিয়োগ দেওয়া ব্যক্তিদের দেশ ছেড়ে চলে যেতে হয়েছিল, এসব কর্মকাণ্ডই তার প্রমাণ বলে মন্তব্য করেন তিনি। তাঁর ভাষ্য, সেই পরিস্থিতির এখনো কোনো পরিবর্তন হয়নি।

গণতন্ত্র প্রতিষ্ঠায় ঐক্যের ওপর গুরুত্ব
মাহদী আমিন বলেন, বাংলাদেশের প্রতিটি গণতন্ত্রকামী ব্যক্তি, প্রতিষ্ঠান, রাজনৈতিক দল ও গোষ্ঠী মানবাধিকার, আইনের শাসন এবং বাকস্বাধীনতা প্রতিষ্ঠা করতে চায়। ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতন্ত্রের পক্ষে দেশের মানুষের এই ঐক্যই বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

দেশের বিভিন্ন স্থানে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা প্রসঙ্গে তিনি আরও বলেন, সরকার সর্বোচ্চ সহিষ্ণুতা ও ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে দেশের স্থিতিশীলতা বজায় রাখাই সরকারের লক্ষ্য।

কালের আলো/এসকে/এমএসআইপি

Link copied!