Kaler Alo
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
৩০ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৬, ০৪:০১ পিএম

শ্রমিক অসন্তোষে পোশাকশিল্পে উৎপাদন ব্যাহত

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৬, ০৪:০১ পিএম

শ্রমিক অসন্তোষে পোশাকশিল্পে উৎপাদন ব্যাহত

মজুরি বাড়ানোর দাবিতে শ্রমিক অসন্তোষের জেরে দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে তৈরি পোশাক খাতের ১২১টি কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। এর মধ্যে ৬৫টি কারখানা আগে থেকেই শ্রম আইনের ১৩(১) ধারায় ‘কাজ নেই, বেতন নেই’ ভিত্তিতে বন্ধ ছিল। নতুন করে উৎপাদন বন্ধ করতে হয়েছে চালু থাকা আরও ৫৬টি কারখানায়।

রোববার (১৫ নভেম্বর) দুপুর পর্যন্ত পাওয়া এ তথ্য নিশ্চিত করেছেন তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক পরিচালক শোভন ইসলাম।

বিভিন্ন কারখানা থেকে শ্রমিকদের বের করে দেওয়ার অভিযোগ
শোভন ইসলাম বলেন, সকালে কারখানা খোলার পর আশুলিয়ার মৌচাক, পল্লী বিদ্যুৎ, কোনাবাড়ীসহ বিভিন্ন এলাকায় বহিরাগতরা এসে কিছু কারখানা থেকে শ্রমিকদের বের করে দেয়। আবার কয়েকটি কারখানায় শ্রমিকেরা কাজে যোগ দিয়ে হাজিরা কার্ড পাঞ্চ করার পর বের হয়ে যান।

তিনি আরও বলেন, শ্রমিকেরা সকালে সড়ক অবরোধের চেষ্টা করেছিলেন। তবে পুলিশ ও বিজিবির সহযোগিতায় সড়কগুলো আবার সচল করা সম্ভব হয়েছে। এদিকে আশুলিয়ায় শ্রম আইনের ১৩(১) ধারায় আগে থেকেই বন্ধের নোটিশ দেওয়া কারখানাগুলোও রোববার বন্ধ ছিল।

১৩(১) ধারায় বন্ধ ৬৫ কারখানা
সাভার ও আশুলিয়ায় শ্রম আইনের ১৩(১) ধারায় বন্ধ থাকা কারখানাগুলোর মধ্যে রয়েছে ফ্যাশন ডট কম, এনভয় কমপ্লেক্স, তাহারাত কম্পোজিট, জিহান লিমিটেড, ম্যাগপাই কম্পোজিট, লুসাকা গ্রুপ, জিহান ইন্ডাস্ট্রিজ লিমিটেড, অরুণিমা গ্রুপ, লাইভ টেক্সটাইল প্রাইভেট লিমিটেড, কানিজ ফ্যাশন লিমিটেড, এম এম নিটওয়্যার, এএলএফ অ্যাপারেল, এআর জেন্স লিমিটেড, রেডিয়ান নিটওয়্যার লিমিটেড, মাহিম নিটওয়্যার, আইরিস ফ্যাশন, ন্যাচারাল ডেনিম, এস-২১ লিমিটেড ও কন্টিনেন্টাল লিমিটেড। এসব কারখানাসহ দেশের বিভিন্ন শিল্পাঞ্চলের মোট ৬৫টি কারখানার ফটকে ১৩(১) ধারায় বন্ধের নোটিশ দেওয়া হয়েছে।

কার্যাদেশ হারানোর শঙ্কায় উদ্যোক্তারা
তৈরি পোশাক খাতের একাধিক উদ্যোক্তা জানিয়েছেন, শ্রমিক অসন্তোষের কারণে কারখানায় উৎপাদন বন্ধ রাখতে হলে পণ্য সরবরাহের নির্ধারিত সময়সীমা ব্যাহত হতে পারে। এতে শিপমেন্ট বাতিল হওয়া এবং বিদেশি ক্রেতাদের কার্যাদেশ হারানোর ঝুঁকি রয়েছে।

তাঁদের আশঙ্কা, দীর্ঘ সময় কারখানা বন্ধ থাকলে নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ করা সম্ভব হবে না। এতে উদ্যোক্তাদের পাশাপাশি ক্রেতারাও ক্ষতিগ্রস্ত হবেন। সময়মতো পণ্য পাঠাতে ব্যর্থ হলে বিদেশি ক্রেতারা অন্য দেশে কার্যাদেশ সরিয়ে নিতে পারেন। এ কারণে ঝুঁকি থাকা সত্ত্বেও অনেক উদ্যোক্তা কারখানা চালু রাখার চেষ্টা করছেন।

কালের আলো/এএইচ/এমএসআইপি

Link copied!