Kaler Alo
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
৩০ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৬, ০৩:৪৩ পিএম

গণতন্ত্র রক্ষায় শিল্পী-লেখকদের সোচ্চার হওয়ার আহ্বান

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৬, ০৩:৪৩ পিএম

গণতন্ত্র রক্ষায় শিল্পী-লেখকদের সোচ্চার হওয়ার আহ্বান

দেশে যেন ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে, সে বিষয়ে শিল্পী, লেখক ও কলাকুশলীদের সোচ্চার থাকার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। একই সঙ্গে টেলিভিশন ও অনলাইন প্ল্যাটফর্মের পরিচালক, লেখক, শিল্পী ও কলাকুশলীদের কল্যাণে একটি ট্রাস্ট গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য দ্রুত প্রক্রিয়া শুরুর কথাও জানিয়েছেন তিনি।

রোববার (১৫ নভেম্বর) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সংশ্লিষ্ট কল্যাণ ট্রাস্ট বাস্তবায়ন প্রস্তুতি কমিটির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

শিল্পী-কলাকুশলীদের কল্যাণে ট্রাস্ট গঠনের উদ্যোগ
ইয়াসের খান চৌধুরী বলেন, টেলিভিশন ও অনলাইন প্ল্যাটফর্মের পরিচালক, লেখক, শিল্পী ও কলাকুশলীদের কল্যাণে ট্রাস্ট গঠনের প্রক্রিয়া দ্রুত শুরু করতে চায় সরকার। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

তবে ট্রাস্টটি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে, নাকি সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে গঠন করা হবে, তা নিয়ে আরও আলোচনা প্রয়োজন। সংশ্লিষ্ট ব্যক্তিদের মতামত ও পরামর্শ নিয়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

সরকারি নীতিমালা অনুসরণ করে পরিচালনা
প্রতিমন্ত্রী জানান, সরকারি উদ্যোগে কোনো কল্যাণ ট্রাস্ট গঠন করা হলে তা বিদ্যমান সরকারি ট্রাস্টগুলোর নীতিমালা ও নিয়মকানুন অনুসরণ করেই পরিচালনা করতে হবে। এ ক্ষেত্রে সাংবাদিক কল্যাণ ট্রাস্টসহ অন্যান্য কল্যাণমূলক ট্রাস্টের অভিজ্ঞতা কাজে লাগানো যেতে পারে।

ট্রাস্টের কাঠামো ও পরিচালনা কমিটি গঠনের ক্ষেত্রেও সরকারি নীতিমালা অনুসরণ করা হবে। উদ্যোগটি বাস্তবায়নে অর্থ মন্ত্রণালয়ের পাশাপাশি সংস্কৃতি মন্ত্রণালয়ের সম্পৃক্ততাও প্রয়োজন হতে পারে।

ট্রাস্ট গঠনে কিছুটা সময় লাগতে পারে উল্লেখ করে ইয়াসের খান চৌধুরী বলেন, একদিনে সবকিছু বাস্তবায়ন সম্ভব নয়। তবে সরকার দ্রুত কার্যক্রম শুরু করতে চায়। যত কম সময়ের মধ্যে প্রক্রিয়াটি সম্পন্ন করা যায়, সে লক্ষ্যে কাজ করা হবে।

ফ্যাসিবাদ ফিরে আসা ঠেকাতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
বৈঠকে শিল্পী ও কলাকুশলীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, গণতন্ত্র ও ভোটাধিকার সমুন্নত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশে যেন ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে, সে বিষয়ে শিল্পী, লেখক ও কলাকুশলীদের সোচ্চার থাকতে হবে।

তিনি বলেন, ফ্যাসিবাদ ফিরে এলে দেশের গণতন্ত্র আবারও বাধাগ্রস্ত হবে। গণতন্ত্র ও ভোটাধিকারের জন্য যারা প্রাণ দিয়েছেন, তাদের আত্মত্যাগের সঙ্গে বেঈমানি করা হবে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার পাশাপাশি অন্যদেরও সম্পৃক্ত করার আহ্বান জানান তিনি।

কালের আলো/এসকে/এমএসআইপি

Link copied!