Kaler Alo
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
৩০ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

বিনোদন ডেস্ক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৬, ০৩:২৭ পিএম

‘ফিওনা’র অদ্ভুত কাণ্ডে বাড়ি ছাড়তে হয়েছিল শ্রুতিকে?

বিনোদন ডেস্ক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৬, ০৩:২৭ পিএম

‘ফিওনা’র অদ্ভুত কাণ্ডে বাড়ি ছাড়তে হয়েছিল শ্রুতিকে?

বাড়িতে রাখা মানুষের সমান উচ্চতার একটি ম্যানিকুইন। শখ করে নামও দিয়েছিলেন ‘ফিওনা’। বন্ধুদের কাছে সেটি ছিল নিছক সাজসজ্জার সামগ্রী। কিন্তু একসময় সেই ম্যানিকুইন ঘিরেই অস্বস্তিকর অভিজ্ঞতার মুখোমুখি হন দক্ষিণী সিনেমার অভিনেত্রী শ্রুতি হাসান। তাঁর দাবি, ম্যানিকুইনটি মাঝেমধ্যে নিজে থেকেই জায়গা বদলে ফেলত। এমন ঘটনায় ভয় পেয়ে শেষ পর্যন্ত সেটি খুলে ফেলে দেন তিনি।

শুধু তাই নয়, বাড়ির পরিবেশ স্বাভাবিক করতে বিশেষ কিছু ধর্মীয় আচারও পালন করেছিলেন অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবনের এই অদ্ভুত অভিজ্ঞতার কথা জানিয়েছেন তিনি।

ম্যানিকুইন ঘিরে অস্বস্তিকর অভিজ্ঞতা
শ্রুতি জানান, কিছু কিছু জায়গার অস্বাভাবিক শক্তি কিংবা পরিবেশ তিনি অনুভব করতে পারেন। চেন্নাইয়ের বাড়িতে এমন কিছু অনুভব না করলেও মুম্বাইয়ের বাড়িতে মাঝেমধ্যে তাঁর অস্বাভাবিক কিছু মনে হতো।

সেই বাড়িতেই রাখা ছিল মানুষের সমান উচ্চতার ম্যানিকুইনটি। বাড়তি একটি পোশাক আলমারিতে রাখার জায়গা না থাকায় সেটি ম্যানিকুইনের গায়ে পরিয়ে রেখেছিলেন তিনি। এমনকি বন্ধুরা বাড়িতে এলে মজা করে ফিওনার সঙ্গে কথাও বলতেন।

কিন্তু কিছুদিন পর থেকেই ঘটতে থাকে অদ্ভুত সব ঘটনা। শ্রুতির দাবি, ম্যানিকুইনটি নিজে থেকেই জায়গা পরিবর্তন করত। প্রথম দিকে বিষয়টি তেমন গুরুত্ব না দিলেও পরে তা তাঁর কাছে বেশ অস্বস্তিকর হয়ে ওঠে।

মনে পড়ে যায় হলিউড সিনেমার কথা
ম্যানিকুইনটির এমন আচরণ দেখে ২০০৭ সালে মুক্তি পাওয়া হলিউড সিনেমা ‘আই অ্যাম লেজেন্ড’-এর কথা মনে পড়ে যায় শ্রুতির। ওই সিনেমাতেও ম্যানিকুইনকে ঘিরে রহস্যময় ঘটনা দেখানো হয়েছিল।

একপর্যায়ে আর ঝুঁকি নিতে চাননি অভিনেত্রী। সিদ্ধান্ত নেন, বাড়ি থেকে ম্যানিকুইনটি সরিয়ে ফেলবেন। শ্রুতির ভাষায়, ‘ওটাকে খুলে ফেলে দিই। একেবারে ফেলেই দিই।’

বাড়ির পরিবেশ শান্ত করতে ধর্মীয় আচার
ম্যানিকুইনটি সরিয়ে ফেলার পরও বাড়ির পরিবেশ স্বাভাবিক রাখতে কিছু ধর্মীয় আচার পালন করেন শ্রুতি। তিনি জানান, এ সময় হনুমান চালিসা শুনতেন। হাতে নুন নিয়েও কিছু ধর্মীয় আচার পালন করেছিলেন। এমনকি পুরো বাড়িটি কার্যত বন্ধ করে রেখেছিলেন।

অভিনেত্রীর দাবি, এসব করার পর থেকেই বাড়ির পরিবেশ শান্ত রয়েছে। যদিও ম্যানিকুইনটির জায়গা বদলে যাওয়ার পেছনে কোনো কারণ বা ব্যাখ্যা তিনি দিতে পারেননি।

পরিবারের মধ্যে নিজেকে আলাদা মনে করেন শ্রুতি
একই সাক্ষাৎকারে নিজের ধর্মীয় বিশ্বাস নিয়েও কথা বলেছেন শ্রুতি হাসান। তাঁর ভাষ্য, পরিবারের সদস্যদের মধ্যে তিনিই একমাত্র ধর্মবিশ্বাসী। ছোটবেলায় এমন পরিবেশে বেড়ে উঠেছেন, যেখানে ধর্মীয় আচার-অনুষ্ঠান কিংবা ঈশ্বরের উপাসনার তেমন প্রচলন ছিল না।

বাবা কমল হাসানসহ পরিবারের অন্য সদস্যদের ধর্মীয় বিশ্বাসের সঙ্গে নিজের বিশ্বাসের পার্থক্য রয়েছে বলেও ইঙ্গিত দিয়েছেন অভিনেত্রী। ফলে পরিবারে ধর্মীয় বিশ্বাসের দিক থেকে নিজেকে কিছুটা আলাদা বলেই মনে করেন তিনি।

কালের আলো/এসএ/এমএস

Link copied!