বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে ১১ থেকে ২০তম গ্রেডে ২৮ পদে মোট ১৫৫ জনকে নিয়োগ দেওয়া হবে। এ লক্ষ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা ১২ নভেম্বর থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনপত্র জমা দেওয়ার শেষ সময় ২ ডিসেম্বর ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট।
পদ ও বেতন-ভাতা
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, ১১তম গ্রেডে গাইড পদে একজন এবং ক্যাটালগার পদে তিনজন নিয়োগ দেওয়া হবে। এ দুটি পদের বেতন স্কেল ২৫ হাজার থেকে ৬০ হাজার ৫০০ টাকা।
১৩তম গ্রেডে লেজিসলেটিভ অ্যাসিস্ট্যান্ট, ফটোগ্রাফার (স্টিল) ও টেকনিশিয়ান (নেটওয়ার্ক) পদে একজন করে, টেকনিশিয়ান (হার্ডওয়্যার) পদে পাঁচজন, টিভি টেকনিশিয়ান পদে দুজন এবং সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে ২৩ জন নিয়োগ পাবেন। এসব পদের বেতন স্কেল ২৪ হাজার থেকে ৫৮ হাজার টাকা।
১৪তম গ্রেডে ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর পদে পাঁচজন, গ্রন্থাগার সহকারী পদে দুজন এবং সহকারী সিকিউরিটি ইন্সপেক্টর পদে ১২ জন নেওয়া হবে। এসব পদের বেতন স্কেল ২৩ হাজার ৫০০ থেকে ৫৬ হাজার ৮০০ টাকা।
১৫তম গ্রেডে অ্যাম্বুলেন্স ড্রাইভার পদে দুজন এবং ড্রাইভার পদে ছয়জন নিয়োগ দেওয়া হবে। এ গ্রেডের বেতন স্কেল ২২ হাজার ৮০০ থেকে ৫৫ হাজার ২০০ টাকা।
১৬তম গ্রেডে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে ২২ জন, আইন সহকারী পদে একজন, অফসেট প্রিন্টার্স টেকনিশিয়ান পদে একজন, প্রটোকল অ্যাসিস্ট্যান্ট পদে দুজন এবং লাইনম্যান পদে দুজন নেওয়া হবে। এসব পদের বেতন স্কেল ২১ হাজার ৯০০ থেকে ৫২ হাজার ৯০০ টাকা।
১৭তম গ্রেডে ক্যামেরাম্যান সহকারী পদে একজন নিয়োগ দেওয়া হবে। এ পদের বেতন স্কেল ২১ হাজার ৪০০ থেকে ৫১ হাজার ৯০০ টাকা। ১৮তম গ্রেডে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ পাবেন ২৪ জন। এ পদের বেতন স্কেল ২১ হাজার থেকে ৫০ হাজার ৯০০ টাকা।
১৯তম গ্রেডে মোয়াজ্জিন ও মেকানিক গ্রেড-সি পদে একজন করে নিয়োগ দেওয়া হবে। এ দুটি পদের বেতন স্কেল ২০ হাজার ৫০০ থেকে ৪৯ হাজার ৬০০ টাকা।
২০তম গ্রেডে অফিস সহায়ক কাম পরিচ্ছন্নতাকর্মী পদে তিনজন, সহকারী ডেসপাচ রাইডার পদে তিনজন, কামরা পরিচারক/পরিচারিকা পদে ১৪ জন, নিরাপত্তা প্রহরী পদে ১০ জন, পরিচ্ছন্নতাকর্মী (পূর্বনাম ঝাড়ুদার) পদে চারজন এবং ক্লিনার/হেল্লার পদে দুজন নিয়োগ দেওয়া হবে। এসব পদের বেতন স্কেল ২০ হাজার থেকে ৪৮ হাজার ৪০০ টাকা।
বয়সসীমা ও আবেদন ফি
আবেদনকারীর বয়স ১২ নভেম্বর ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। ১ ও ২ নম্বর পদের জন্য আবেদন ফি ১৬৮ টাকা। ৩ থেকে ১৮ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ১৯ থেকে ২৮ নম্বর পদের জন্য ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
আবেদনের নিয়ম ও সময়সীমা
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করা যাবে ওয়েবসাইটে। ১২ নভেম্বর ২০২৬, রাত ১২টা ১ মিনিট থেকে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দেওয়া শুরু হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ সময় ২ ডিসেম্বর ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট।
কালের আলো/এসএ/এএইচ
