ঢালিউড কুইন অপু বিশ্বাসের পরা একটি শাড়ি দিয়ে তৈরি ব্লেজার পরে অ্যাওয়ার্ড অনুষ্ঠানের রেড কার্পেটে হাজির হয়েছেন নৃত্যশিল্পী গোলাম হোসেন। নিজের ফেসবুক পেজে ব্লেজার পরা দুটি ছবি প্রকাশ করে বিষয়টি জানিয়েছেন তিনি। একই সঙ্গে শাড়িটি পাওয়ার পেছনের গল্পও তুলে ধরেছেন।
গোলাম হোসেন জানান, ঠিক এক বছর আগে অপু বিশ্বাসের পরা একটি শাড়ি তাঁর খুব পছন্দ হয়েছিল। শাড়িটি দেখার পর সেটি তাঁকে দেওয়ার জন্য অপুকে অনুরোধ করেন তিনি। তাঁর অনুরোধের মাত্র তিন দিনের মাথায় নিজের পরা শাড়িটি গোলামের বাসার ঠিকানায় পাঠিয়ে দেন অভিনেত্রী।
তিন দিনের মধ্যেই শাড়ি পাঠান অপু
ফেসবুক পোস্টে গোলাম হোসেন লেখেন, এক বছর আগে অপু বিশ্বাসের পরা শাড়িটি তাঁর নজর কেড়েছিল। শাড়িটি দেখার দিনই তিনি অপুকে সেটি দেওয়ার অনুরোধ জানান। এরপর তিন দিনের মধ্যেই শাড়িটি তাঁর বাসায় পৌঁছে যায়।
শাড়িটি পেয়ে কী করবেন, তা জানতে চেয়েছিলেন অপু বিশ্বাস। তবে তখন নিজের পরিকল্পনার কথা জানাননি গোলাম। বিষয়টি চমক হিসেবে রাখতে চেয়েছিলেন তিনি।
শাড়ি থেকে তৈরি হলো ব্লেজার
কয়েক মাস আগেই অপু বিশ্বাসের দেওয়া শাড়িটি দিয়ে ব্লেজার তৈরি করেন গোলাম হোসেন। তবে বিশেষ কোনো অনুষ্ঠানে পরার জন্য অপেক্ষা করছিলেন তিনি। অবশেষে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের রেড কার্পেটে সেই ব্লেজার পরে হাজির হন।
নিজের পোশাকের ছবি প্রকাশ করে ভক্তদের কাছে জানতে চান, অপু বিশ্বাসের শাড়ি দিয়ে তৈরি ব্লেজারটি কেমন হয়েছে। পোস্টে অভিনেত্রীর প্রতি ভালোবাসা প্রকাশ করে তাঁকে ‘ঢালিউড কুইন’ বলেও অভিহিত করেন এই নৃত্যশিল্পী।
অপু বিশ্বাসের দেওয়া একটি শাড়িকে নিজের পছন্দমতো নতুন পোশাকে রূপান্তর করে রেড কার্পেটে হাজির হওয়ার ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।
কালের আলো/এসএ/এমএস
