Kaler Alo
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
৩০ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

বিনোদন প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৬, ০৩:৫৩ পিএম

জন্মদিনে রুনা লায়লার হাতে স্বর্ণের গিটার

বিনোদন প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৬, ০৩:৫৩ পিএম

জন্মদিনে রুনা লায়লার হাতে স্বর্ণের গিটার

কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লার জন্মদিন ঘিরে আয়োজন করা হয়েছে ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান ‘রুনা মহল’। বিশেষ এই আয়োজনে তাকে দেওয়া হয়েছে স্বর্ণের তৈরি একটি গিটার। উপহারটি পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন উপমহাদেশের বরেণ্য এই শিল্পী।

রুনা লায়লা দীর্ঘ সংগীতজীবনে অসংখ্য কালজয়ী গান উপহার দিয়েছেন শ্রোতাদের। চলচ্চিত্রসহ বিভিন্ন মাধ্যমে কয়েক হাজার গানে কণ্ঠ দিয়েছেন তিনি। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক সংগীতাঙ্গনেও নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন এই শিল্পী।

তারকাদের উপস্থিতিতে ‘রুনা মহল’
অভিনেতা আফজাল হোসেনের উপস্থাপনায় ‘রুনা মহল’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা আলমগীর, খ্যাতিমান চিত্রশিল্পী রফিকুন নবী এবং সংগীতশিল্পী আঁখি আলমগীর। অনুষ্ঠানে রুনা লায়লার সংগীতজীবন, ব্যক্তিগত অভিজ্ঞতা ও নানা অজানা গল্প উঠে আসবে।

অনুষ্ঠানের একপর্যায়ে চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ও শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগর জন্মদিনের শুভেচ্ছা উপহার হিসেবে রুনা লায়লার হাতে তুলে দেন স্বর্ণের গিটার। ব্যতিক্রমী এই উপহার পেয়ে আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি।

জানা যাবে অজানা অনেক গল্প
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘রুনা মহল’ অনুষ্ঠানের মাধ্যমে দর্শকেরা রুনা লায়লার জীবনের অনেক অজানা তথ্য ও অভিজ্ঞতা জানতে পারবেন। কিংবদন্তি এই শিল্পীর সংগীতজীবনের নানা অধ্যায়ও উঠে আসবে অনুষ্ঠানে।

আগামী ১৭ নভেম্বর রাত ১০টা ১৫ মিনিটে অনুষ্ঠানটি প্রচারিত হবে। এটি পরিচালনা করেছেন আরিফ খান এবং প্রযোজনা করেছেন অনন্যা রুমা।

কালের আলো/এসএ/জেএন

Link copied!