Kaler Alo
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
২৯ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৬, ০৪:১৯ পিএম

লরেন্স বিষ্ণোইয়ের নামে হোয়াটসঅ্যাপে হুমকি, দাবি মিতুর

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৬, ০৪:১৯ পিএম

লরেন্স বিষ্ণোইয়ের নামে হোয়াটসঅ্যাপে হুমকি, দাবি মিতুর

জুলাই আন্দোলনের সমন্বয়ক হান্নান মাসুদ ও এক দফার ঘোষক নাহিদ ইসলামের আত্মত্যাগের মধ্য দিয়ে গড়ে ওঠা সংসদে তাঁদের অপমান করা হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন মিতু। একই সঙ্গে গত সাত দিন ধরে সরাসরি ফোন ও হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি পাওয়ার অভিযোগ করেছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মিতু লেখেন, ‘শহীদের রক্ত, আহতদের ত্যাগ, হান্নান মাসুদের মতো জুলাইয়ের সমন্বয়ক এবং নাহিদ ইসলামের মতো এক দফার ঘোষকের আত্মত্যাগের ওপর দাঁড়িয়ে এই সংসদ। অথচ তাদের সঙ্গে যুক্তিতে না পেরে সংসদেই তুই-তুকারি, ‘বেয়াদব’ বলে অপমান করা হচ্ছে! কথায় না পারলেই বেয়াদব আখ্যা দেওয়া হয়।’

সংসদে হান্নান মাসুদকে উদ্দেশ করে বারবার ‘বস, বস’ ও ‘বেয়াদব’ বলা হচ্ছিল উল্লেখ করে তিনি লেখেন, তখন তিনি এর প্রতিবাদ করেছিলেন। তাঁর ভাষ্য, হত্যার হুমকি দেওয়া এবং বাড়িতে আগুন দেওয়ার মতো ঘটনা তাঁদেরই মোকাবিলা করতে হয়। পরিবার ও নিজের নিরাপত্তা অনিশ্চিত রেখেও রাজনীতি করতে কতটা সাহসের প্রয়োজন, তা আঁতাত করে চলা ব্যক্তিরা বুঝতে পারবেন না বলেও মন্তব্য করেন তিনি।

ফোন ও হোয়াটসঅ্যাপে হত্যার হুমকির অভিযোগ
নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে মিতু লেখেন, গত সাত দিন ধরে সরাসরি ফোন ও হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি পাচ্ছেন তিনি। এর আগেও এমন হুমকি পেয়েছেন বলে জানান। বিষয়টি প্রকাশ করলেও নুসরাতের ঘটনার মতোই তা লঘু করে দেখার চেষ্টা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

পোস্টের সঙ্গে হোয়াটসঅ্যাপে লরেন্স বিষ্ণোইয়ের নাম ব্যবহার করে পাঠানো একটি হুমকির বার্তার ছবিও যুক্ত করেন মিতু।

হাদির বক্তব্য স্মরণ
পোস্টে শহীদ ওসমান হাদির একটি বক্তব্যও স্মরণ করেন তিনি। মিতু লেখেন, ‘হাদি বলে গেছে, যতক্ষণ পর্যন্ত আমাদের ঘাড়ে-মাথায় গুলি না লাগবে, ততক্ষণ কারও গায়ে লাগবে না!’

কালের আলো/এসএ/জেএন

Link copied!