Kaler Alo
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৩ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের বহুমুখী দক্ষতা অর্জনের পরামর্শ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৬, ১০:৩৩ পিএম

টুঙ্গিপাড়া থানায় হামলা, সংসদে কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৬, ১০:৩৩ পিএম

টুঙ্গিপাড়া থানায় হামলা, সংসদে কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থানায় হামলা, অগ্নিসংযোগ ও পুলিশের অস্ত্র লুটের ঘটনায় জড়িত প্রত্যেককে ভিডিও ফুটেজ দেখে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, আইন ও রাষ্ট্রীয় নিরাপত্তার ওপর হামলাকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বক্তব্য দিতে গিয়ে এ হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্রমন্ত্রী। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

থানায় হামলা ও অস্ত্র লুটের ঘটনায় নিন্দা
টুঙ্গিপাড়ার ঘটনা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাইকে ঘোষণা দিয়ে থানায় হামলা, অগ্নিসংযোগ ও অস্ত্র লুটের ঘটনা ঘটানো হয়েছে। এ ঘটনায় তিনি তীব্র নিন্দা জানান।

তিনি বলেন, পুলিশ আত্মরক্ষার্থে পিছু হটলেও তাৎক্ষণিকভাবে অতিরিক্ত রক্তপাত ও হতাহতের ঘটনা এড়াতে সরকার সর্বোচ্চ সংযম দেখিয়েছে। চারপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন।

ভিডিও ফুটেজ দেখে ব্যবস্থা নেওয়ার ঘোষণা
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা আইনের ওপর হামলা চালিয়েছে এবং ধ্বংসযজ্ঞে অংশ নিয়েছে, ভিডিও ফুটেজ দেখে তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে।

তিনি আরও বলেন, দেশের বাইরে অবস্থান করে সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও তথাকথিত নেতারা সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বার্তা দিয়ে বিভিন্ন এলাকায় আগুন লাগানোর নির্দেশ দিচ্ছেন বলে অভিযোগ রয়েছে। তাদের উদ্দেশ্য সরকারকে উসকে দিয়ে রাজপথে গুলি চালানো ও প্রাণহানির পরিস্থিতি তৈরি করা।

সালাহউদ্দিন আহমদ বলেন, বর্তমান গণতান্ত্রিক সরকার জনগণের রক্তে হাত রাঙাতে চায় না। তবে কেউ থানা আক্রমণ করলে কিংবা দেশের নিরাপত্তা বিঘ্নিত করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আত্মরক্ষায় এবং নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় বল প্রয়োগ করবে।

বিদেশে বিরোধীদলীয় চিফ হুইপের ওপর হামলার নিন্দা
বক্তব্যে বিদেশ সফরে বিরোধীদলীয় চিফ হুইপের ওপর হামলার চেষ্টারও নিন্দা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ফ্যাসিবাদী শক্তির সঙ্গে সংশ্লিষ্ট সন্ত্রাসীরা এ হামলার চেষ্টা করেছে।

এর আগে নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের ঘটনাও উল্লেখ করেন তিনি। সালাহউদ্দিন আহমদ বলেন, পতিত ফ্যাসিবাদী শক্তি যত ষড়যন্ত্রই করুক, বাংলাদেশে তাদের কোনো স্থান হবে না।

কালের আলো/এসকে/এমএসআইপি

Link copied!