Kaler Alo
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
৪ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের বহুমুখী দক্ষতা অর্জনের পরামর্শ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী
কালের আলো

বিনোদন প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৬, ০২:৪৯ পিএম

গোলাপি রঙে পূর্ণিমার মায়াবী উপস্থিতি

বিনোদন প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৬, ০২:৪৯ পিএম

গোলাপি রঙে পূর্ণিমার মায়াবী উপস্থিতি

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। অভিনয়ের পাশাপাশি সৌন্দর্য, ব্যক্তিত্ব ও ফ্যাশন সচেতনতার কারণেও ভক্তদের কাছে আলাদা পরিচিতি রয়েছে তাঁর। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই নতুন নতুন ছবি প্রকাশ করে অনুরাগীদের নজর কাড়েন এই অভিনেত্রী। এবার গোলাপি রঙের ঐতিহ্যবাহী পোশাকে নতুন সাজে ধরা দিয়ে আবারও আলোচনায় এসেছেন তিনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবি প্রকাশ করেছেন পূর্ণিমা। ছবিতে তাঁকে দেখা গেছে সূচিকর্ম করা গোলাপি সালোয়ার-কামিজে। খোলা চুল, পরিমিত সাজ আর স্বাভাবিক অভিব্যক্তিতে ছবিগুলোতে স্নিগ্ধ ও মার্জিত উপস্থিতি ফুটে উঠেছে তাঁর।

ছবির পেছনে অভিজাত অন্দরসজ্জা ও ঝাড়বাতি পুরো আয়োজনকে দিয়েছে আভিজাত্যের আবহ। ঐতিহ্যবাহী পোশাকের সঙ্গে মানানসই সাজে পূর্ণিমার উপস্থিতি ভক্তদের নজর কেড়েছে।

ক্যাপশনে মাধুর্য আর আভিজাত্যের কথা
ছবিগুলোর সঙ্গে ইংরেজিতে পূর্ণিমা লিখেছেন, ‘A little sweetness, a lot of grace’। বাংলায় যার অর্থ, ‘অল্প একটু মাধুর্য, আর প্রচুর আভিজাত্য।’ ক্যাপশনের সঙ্গে তাঁর গোলাপি সাজও যেন মিলে গেছে।

ছবি প্রকাশের পর থেকেই ভক্ত-অনুরাগীদের কাছ থেকে প্রশংসা পাচ্ছেন এই অভিনেত্রী। মন্তব্যের ঘরে অনেকেই তাঁর সৌন্দর্য ও সাজের প্রশংসা করেছেন।

অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত স্টাইল ও সামাজিক যোগাযোগমাধ্যমে উপস্থিতির মাধ্যমেও ভক্তদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন পূর্ণিমা। তাঁর নতুন এই ছবিগুলোও সেই আগ্রহেরই প্রতিফলন।

কালের আলো/এএন/জেএন

Link copied!