Kaler Alo
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
১ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

বিনোদন প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৬, ০৫:৩০ পিএম

অপু-পরীর দ্বন্দ্ব চরমে, এবার ক্যারিয়ার নিয়ে আক্রমণ

বিনোদন প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৬, ০৫:৩০ পিএম

অপু-পরীর দ্বন্দ্ব চরমে, এবার ক্যারিয়ার নিয়ে আক্রমণ

ঢালিউডের দুই আলোচিত চিত্রনায়িকা অপু বিশ্বাস ও পরীমনির মধ্যকার দ্বন্দ্ব নতুন মাত্রা পেয়েছে। দীর্ঘদিন ধরে নানা সময় তাঁদের মধ্যে পরোক্ষ মন্তব্য ও সামাজিক মাধ্যমে খোঁচা দেওয়ার ঘটনা সামনে এলেও এবার পাল্টাপাল্টি আক্রমণে বিষয়টি প্রকাশ্যে এসেছে। একজনের মন্তব্যের জবাবে অন্যজনের কড়া বক্তব্য ঘিরে সরগরম হয়ে উঠেছে দেশের বিনোদন অঙ্গন।

সম্প্রতি একটি অনুষ্ঠানে পরীমনির জীবনযাপন ও বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে অপু বিশ্বাসকে প্রশ্ন করেন সাংবাদিকেরা। জবাবে অপু বলেন, শিল্পীদের সব সময় গোছানো ও পরিপাটি জীবনযাপন করা উচিত। তাঁর এই মন্তব্য ভালোভাবে নেননি পরীমনি। এরপর থেকেই দুই অভিনেত্রীর মধ্যে কথার লড়াই আরও তীব্র হয়ে ওঠে।

‘পরগাছা’ ও ‘ব্যাঙাচি’ বলে কটাক্ষ পরীমনির
অপুর মন্তব্যের রেশ ধরে পরীমনি সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হন। ফেসবুক লাইভে এসে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বারিশা হককে ইঙ্গিত করে নিজের মতামত জানান তিনি। একই সঙ্গে অপু বিশ্বাসের একটি ভিডিওর প্রসঙ্গ টেনে তাঁকে তীর্যক ভাষায় আক্রমণ করেন পরীমনি।

সামাজিক মাধ্যমে অপুকে ‘পরগাছা’ ও ‘ব্যাঙাচি’ বলেও বিদ্রূপ করেন তিনি। পরীমনির এমন মন্তব্যের পর দুই অভিনেত্রীর বিরোধ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। বিষয়টি নিয়ে ভক্ত ও নেটিজেনদের মধ্যেও দেখা দেয় নানা প্রতিক্রিয়া।

পরীমনির ক্যারিয়ার নিয়ে পাল্টা আক্রমণ অপুর
পরীমনি ও অন্যদের মন্তব্যের পর এবার গণমাধ্যমের সামনে নিজের অবস্থান তুলে ধরেছেন অপু বিশ্বাস। একটি অনুষ্ঠানে অংশ নিয়ে পরীমনির নাম সরাসরি উচ্চারণ না করলেও তাঁর চলচ্চিত্র ক্যারিয়ার ও সিনেমার সাফল্য নিয়ে কড়া মন্তব্য করেন এই অভিনেত্রী।

অপু বলেন, ‘যার ২৫টা সিনেমার মধ্যে ২০টা সিনেমাই ফ্লপ, ৫টা আন্ডার প্রোডাকশন, সেই মানুষ আমার জায়গায়, আমার লেভেলে আসার পর আমাকে নিয়ে যেন পোস্ট করে। দ্যাটস ইট, আর কোনো কথা বলতে চাই না।’

অপুর এই বক্তব্যকে পরীমনির প্রতি পাল্টা আক্রমণ হিসেবেই দেখছেন অনেকে। বিশেষ করে সিনেমার ব্যবসায়িক সাফল্য ও ক্যারিয়ারকে কেন্দ্র করে তাঁর মন্তব্য নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।

সামাজিক মাধ্যমে আলোচনা-সমালোচনা
দুই চিত্রনায়িকার এমন পাল্টাপাল্টি মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা ও সমালোচনা। তাঁদের ভক্তদের পাশাপাশি চলচ্চিত্রসংশ্লিষ্ট অনেকেই বিষয়টি নিয়ে নিজেদের মতামত জানাচ্ছেন।

এর আগে বিভিন্ন সময় দুজনের মধ্যে পরোক্ষ মন্তব্যের ঘটনা সামনে এলেও সাম্প্রতিক ঘটনাপ্রবাহে বিরোধটি আরও প্রকাশ্য রূপ নিয়েছে। তবে এ বিষয়ে দুই অভিনেত্রীর পক্ষ থেকে নতুন কোনো বক্তব্য এসেছে কি না, তা এখনো স্পষ্ট নয়।

কালের আলো/এসএ/জেএন

Link copied!