Kaler Alo
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
২৯ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

বিনোদন প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৬, ০৭:০৩ পিএম

জীবনের কঠিন সময় নিয়ে যা বললেন বর্ষা

বিনোদন প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৬, ০৭:০৩ পিএম

জীবনের কঠিন সময় নিয়ে যা বললেন বর্ষা

জীবনের ব্যবসা-বাণিজ্য কিংবা পরিস্থিতি সব সময় একরকম থাকে না। কখনো ভালো সময় আসে, আবার কখনো কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়—এমন বাস্তবতার কথা তুলে ধরে সবার কাছে দোয়া চেয়েছেন চিত্রনায়িকা বর্ষা। একই সঙ্গে আল্লাহর ওপর ভরসা রেখে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয়ও জানিয়েছেন তিনি।

সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন এই অভিনেত্রী। পোস্টে ভক্ত-অনুরাগীদের ভালোবাসা, দোয়া ও আন্তরিকতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

ভালোবাসা ও অনুপ্রেরণার জন্য কৃতজ্ঞতা
ফেসবুক পোস্টে বর্ষা লেখেন, ‘আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমাদের জন্য আপনাদের এত সুন্দর দোয়া, ভালোবাসা ও আন্তরিকতার জন্য মন থেকে অনেক অনেক কৃতজ্ঞতা। সত্যিই, আপনাদের এই ভালোবাসা আমাদের অনেক সাহস ও অনুপ্রেরণা দেয়।’

জীবনের নানা পরিস্থিতির পরিবর্তনশীলতা তুলে ধরে তিনি আরও লেখেন, ব্যবসা-বাণিজ্য কিংবা জীবনের পরিস্থিতি সব সময় একরকম থাকে না। কখনো ভালো সময় আসে, আবার কখনো কিছুটা কঠিন সময় পার করতে হয়। এটাই জীবনের বাস্তবতা। তবে আল্লাহ যা করেন, ভালোর জন্যই করেন—এ বিশ্বাস থেকেই সামনে এগিয়ে যেতে চান তিনি।

স্বামী-সন্তানসহ পরিবারের জন্য দোয়া
পোস্টের শেষাংশে ভক্ত-অনুরাগীদের কাছে নিজের, স্বামী অনন্ত জলিল, সন্তান ও পরিবারের সদস্যদের জন্য বিশেষভাবে দোয়া চান বর্ষা। আল্লাহ যেন সবাইকে ভালো ও সুস্থ রাখেন, সবার রিজিকে বরকত দেন এবং দেশের প্রতিটি মানুষকে শান্তিতে থাকার তৌফিক দান করেন—সেই প্রার্থনাও জানান তিনি।

বর্ষা লেখেন, আল্লাহ যেন তাঁদের পরিবারকে সব ধরনের বিপদ-আপদ থেকে হেফাজত করেন, জীবনের প্রতিটি পদক্ষেপ সহজ করে দেন এবং সবার মনের নেক ইচ্ছাগুলো পূরণ করেন।

অভিনেত্রীর এই পোস্টে তাঁর ভক্ত-অনুরাগীদের প্রতি কৃতজ্ঞতা এবং পরিবারের মঙ্গল কামনায় দোয়ার আবেদনই উঠে এসেছে।

Link copied!