Kaler Alo
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
৩০ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

বিনোদন ডেস্ক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৬, ০৩:৩৫ পিএম

সোনিয়া গান্ধীকে নিয়ে বিতর্কিত পোস্ট, কঙ্গনার বিরুদ্ধে মামলা

বিনোদন ডেস্ক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৬, ০৩:৩৫ পিএম

সোনিয়া গান্ধীকে নিয়ে বিতর্কিত পোস্ট, কঙ্গনার বিরুদ্ধে মামলা

সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতের গান্ধী পরিবারকে নিয়ে একাধিক বিতর্কিত পোস্ট করে আইনি জটিলতায় পড়েছেন বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াত। কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধীকে নিয়ে করা একটি পোস্টে আপত্তিকর ইঙ্গিত দেওয়ার অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে। হিমাচল প্রদেশের শিমলার এক বাসিন্দার অভিযোগের ভিত্তিতে এ মামলা করা হয়েছে।

ইন্দিরা ও রাজীব গান্ধীর মৃত্যু নিয়ে পোস্টের অভিযোগ
অভিযোগকারী অতুল শর্মার দাবি, গত ১০ নভেম্বর কঙ্গনা নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট থেকে বিতর্কিত পোস্টগুলো প্রকাশ করেন। এসব পোস্টে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং সঞ্জয় ও রাজীব গান্ধীর মৃত্যুর ঘটনা নিয়ে সন্দেহ ও উসকানিমূলক বক্তব্য তুলে ধরা হয়েছে।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, কঙ্গনার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) ১৯৬, ৩৫৩ ও ৩৫৬ ধারায় মামলা হয়েছে। এসব ধারায় বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা ছড়ানো, জনশৃঙ্খলা বিঘ্নিত করতে পারে এমন বক্তব্য এবং মানহানির অভিযোগের বিষয় অন্তর্ভুক্ত।

সোনিয়া গান্ধীকে নিয়ে কী লিখেছিলেন কঙ্গনা
অভিযোগে বলা হয়েছে, একটি পোস্টে সোনিয়া গান্ধীকে ‘রহস্যময় বিদেশি নাগরিক’ হিসেবে উল্লেখ করেন কঙ্গনা। একই পোস্টে তিনি ইঙ্গিত দেন, পরিবারের সদস্যদের ধারাবাহিক মৃত্যুর পর সরকারপ্রধান হওয়ার সুযোগ তৈরি হয়েছিল সোনিয়ার সামনে। পোস্টের শেষাংশে ‘কতই না সুবিধাজনক!’ মন্তব্যও করেন তিনি।

এ ছাড়া সঞ্জয় গান্ধীর মৃত্যুর পর তাঁর স্ত্রী মানেকা গান্ধীকে পরিবারের বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল বলেও কঙ্গনা দাবি করেছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

তদন্ত শুরু করেছে পুলিশ
অভিযোগকারী অতুল শর্মার ভাষ্য, কঙ্গনার এসব বক্তব্য রাজনৈতিক সমালোচনার সীমা ছাড়িয়ে জনমনে উত্তেজনা সৃষ্টি করতে পারে। এতে সাম্প্রদায়িক সম্প্রীতি ও জাতীয় ঐক্য ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কাও রয়েছে বলে দাবি তাঁর।

এ ঘটনায় পুলিশের মহাপরিচালকের কাছে ইমেইল পাঠিয়ে মামলা করার পাশাপাশি নির্দিষ্ট সময়ের মধ্যে সাইবার ফরেনসিক তদন্তের আবেদন জানিয়েছিলেন অতুল শর্মা। শিমলার পুলিশ সুপার গৌরব সিং মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।

কালের আলো/এসএ/আরআইকে

Link copied!