Kaler Alo
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
৭ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়ার মুক্তিযুদ্ধ, খালেদার স্মৃতি—প্রধানমন্ত্রীর প্রত্যয়, তাঁবেদার রাষ্ট্র হবে না বাংলাদেশ

প্রধানমন্ত্রী
কালের আলো

আদালত প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৬, ০১:৫৫ পিএম

ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

আদালত প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৬, ০১:৫৫ পিএম

ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

জুলাই আন্দোলনের সময় সাভারে পুলিশের সাঁজোয়া যান (এপিসি) থেকে ফেলে আসহাবুল ইয়ামিনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ১৯ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। এর মধ্য দিয়ে মামলাটির আনুষ্ঠানিক বিচারপ্রক্রিয়া শুরু হলো।

রোববার (২২ নভেম্বর) ট্রাইব্যুনাল-২ অভিযোগ গঠনের এ আদেশ দেন। একই সঙ্গে মামলার সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৪ ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে।

মামলার ১৯ আসামির মধ্যে ছয়জন বর্তমানে কারাগারে রয়েছেন। বাকি ১৩ জন পলাতক।

২০২৪ সালের ১৮ জুলাই সাভারে হামলা
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৮ জুলাই সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালান। ওই সময় আন্দোলনরত শিক্ষার্থী আসহাবুল ইয়ামিনকে ধরে টেনে পুলিশের একটি সাঁজোয়া যানের কাছে নিয়ে যাওয়া হয়।

অভিযোগে বলা হয়, দুপুর ১টা ৩০ মিনিটের দিকে ইয়ামিনের বুকের বাঁ পাশে গুলি করা হয়। এতে তাঁর বুকে অসংখ্য স্প্লিন্টার বিদ্ধ হয়। একপর্যায়ে তাঁকে টেনে সাঁজোয়া যানের ওপরে ফেলে রাখা হয়। পরে আন্দোলনরত ছাত্র-জনতাকে ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে পুলিশ সদস্যরা গাড়িটি নিয়ে এদিক-সেদিক ঘোরাফেরা করেন।

এরপর প্রায় মৃত অবস্থায় ইয়ামিনকে সড়কে ফেলে দেওয়া হয়। অভিযোগে আরও বলা হয়েছে, সাঁজোয়া যানের ভেতর থেকে এক পুলিশ সদস্যকে বের করে ইয়ামিনের পায়ে গুলি করার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে তাঁকে মৃত মনে করে গুলি না করে রাস্তার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে টেনে সড়ক বিভাজকের পাশে ফেলে দেওয়া হয়।

তখনও ইয়ামিনের শ্বাসপ্রশ্বাস চলছিল বলে প্রত্যক্ষদর্শীদের বরাতে মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কারাগারে ছয় আসামি, পলাতক ১৩
এ মামলায় কারাগারে থাকা ছয় আসামি হলেন—ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফী, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম, সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ আলী, নায়েক সুহেল মিয়া, কনস্টেবল মাহফুজ মিয়া ও মিজানুর রহমান।

পলাতক আসামিরা হলেন—ঢাকা-১৬ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম, ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামান রিপন, সাভার থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজামান, আশুলিয়া থানার সাবেক ওসি এএফএম সায়েদ, সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিব, মো. আতিকুর রহমান, ফখরুল আলম সমর, মেহেদী হাসান তুষার, রাজু আহম্মেদ, মো. ফরিদ, জামান খান ও শরীফ আশরাফুল আলম বাবুল।

নিহত আসহাবুল ইয়ামিন মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

কালের আলো/এএএন/এমএসআইপি

Link copied!