Kaler Alo
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
৭ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়ার মুক্তিযুদ্ধ, খালেদার স্মৃতি—প্রধানমন্ত্রীর প্রত্যয়, তাঁবেদার রাষ্ট্র হবে না বাংলাদেশ

প্রধানমন্ত্রী
কালের আলো

বিনোদন প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৬, ০১:৫৩ পিএম

বিচ্ছেদের গুঞ্জনের আড়ালে যে কারণে আলাদা থাকছেন সানী-মৌসুমী

বিনোদন প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৬, ০১:৫৩ পিএম

বিচ্ছেদের গুঞ্জনের আড়ালে যে কারণে আলাদা থাকছেন সানী-মৌসুমী

ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকা দম্পতি ওমর সানী ও মৌসুমী। তিন দশকেরও বেশি সময়ের দাম্পত্য জীবনে নানা আলোচনা-সমালোচনা পেরিয়ে এসেছেন তাঁরা। তবে গত তিন বছরের বেশি সময় ধরে এই দম্পতির বসবাস দুই দেশে। মৌসুমী যুক্তরাষ্ট্রে, আর ওমর সানী বাংলাদেশে। তাঁদের আলাদা থাকা নিয়ে মাঝেমধ্যেই বিচ্ছেদের গুঞ্জন ছড়ালেও এর পেছনে রয়েছে পারিবারিক দায়িত্ব ও বাস্তবতা।

২০২৩ সালের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্রে যান মৌসুমী। শুরুতে নির্দিষ্ট কাজের উদ্দেশ্যে সেখানে গেলেও পরে আর দেশে ফেরা হয়নি তাঁর। এর অন্যতম কারণ অসুস্থ মায়ের দেখাশোনা এবং মেয়ে ফাইজার পড়াশোনা।

মৌসুমীর ভাষ্য অনুযায়ী, বয়সের ভারে তাঁর মায়ের শারীরিক সক্ষমতা কমে গেছে। পাশাপাশি বয়সজনিত ডিমেনশিয়ায় ভুগছেন তিনি। কখনো নিজে হাঁটাচলা করতে পারলেও পরদিনই শয্যাশায়ী হয়ে পড়ার মতো পরিস্থিতি তৈরি হয়। তাই মায়ের পাশে থাকাকেই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে দেখছেন এই অভিনেত্রী।

ক্যারিয়ারের ব্যস্ততার কারণে অতীতে মাকে পর্যাপ্ত সময় দিতে পারেননি বলে মনে করেন মৌসুমী। কাজের ব্যস্ততা কমে আসায় এখন মায়ের সেবা করার সুযোগকে জীবনের বড় প্রাপ্তি হিসেবে দেখছেন তিনি।

মৌসুমীকে পাশে থাকতে উৎসাহ দিয়েছেন সানী
স্ত্রীর যুক্তরাষ্ট্রে থাকার বিষয়ে ইতিবাচক অবস্থান ওমর সানীরও। শাশুড়ির শারীরিক অবস্থা বিবেচনা করে মৌসুমীকে তাঁর পাশে থাকতে উৎসাহ দিয়েছেন এই অভিনেতা। পরিবারের সদস্য হিসেবে অসুস্থ মায়ের দেখাশোনাকে নিজেদের দায়িত্ব বলেই মনে করেন তিনি।

২০২৬ সালের জানুয়ারিতে একটি পডকাস্টে ওমর সানী জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য তিনিও ভিসার আবেদন করেছিলেন। তবে ভিসা না পাওয়ায় পরে আর চেষ্টা করেননি।

সন্তানদেরও আলাদা অবস্থান
মৌসুমীর সঙ্গে যুক্তরাষ্ট্রে রয়েছেন তাঁদের মেয়ে ফাইজা। তিনি নিউইয়র্কে কসমেটোলজি বিষয়ে পড়াশোনা করছেন। অন্যদিকে ছেলে ফারদীন এহসান স্বাধীন বর্তমানে দুবাইয়ে অবস্থান করছেন।

বাংলাদেশে থেকে পারিবারিক ব্যবসা সামলাচ্ছেন ওমর সানী। অভিনয়ের ব্যস্ততা কিছুটা কমিয়ে মানিকগঞ্জ ও হেমায়েতপুরে রেস্তোরাঁর দুটি শাখা চালুর মাধ্যমে নতুন ব্যবসায়িক উদ্যোগেও সময় দিচ্ছেন তিনি।

অন্যদিকে যুক্তরাষ্ট্রে থেকেও অভিনয় ও সাংস্কৃতিক অঙ্গন থেকে বিচ্ছিন্ন নন মৌসুমী। সেখানে অবস্থানকালেই ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ নামের একটি টেলিফিল্মে অভিনয় করেছেন। বিভিন্ন আয়োজনেও তাঁকে দেখা যাচ্ছে।

দূরত্ব থাকলেও যোগাযোগ নিয়মিত
দুই দেশে থাকলেও পরিবারের সদস্যদের সঙ্গে নিয়মিত ভিডিও কলে কথা বলেন এই দম্পতি। গত ৬ মে ওমর সানীর জন্মদিনে মৌসুমী ভালোবাসাময় ভিডিও বার্তা পাঠিয়েছিলেন। সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে কৃতজ্ঞতা প্রকাশ করেন সানী।

গত ৩ নভেম্বর মৌসুমীর জন্মদিনেও সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানিয়ে স্ত্রীর প্রতি নিজের ভালোবাসার কথা প্রকাশ করেন ওমর সানী।

১৯৯৫ সালের ৪ মার্চ গোপনে বিয়ে করেন এই তারকা দম্পতি। পরবর্তী সময়ে ২ আগস্ট তাঁদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হয়। দীর্ঘ ৩১ বছরের দাম্পত্য জীবনে নানা আলোচনা ও গুঞ্জন থাকলেও তাঁদের আলাদা দেশে থাকার পেছনে বিচ্ছেদের চেয়ে পারিবারিক দায়িত্ব ও পরিস্থিতিই বড় কারণ হিসেবে উঠে এসেছে।

কালের আলো/এসএআর/জেএন

Link copied!