মায়ের ভালোবাসা কোনো দেশ, ভাষা কিংবা সংস্কৃতির সীমানায় আটকে থাকে না। সেই চিরন্তন মমতা, আত্মত্যাগ ও নিঃস্বার্থ ভালোবাসার গল্পই এবার বিশ্বমঞ্চে তুলে ধরবেন বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি। ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতার জাতীয় কস্টিউম পর্বে মাতৃত্বের মহিমা ধারণ করা বিশেষ পোশাকে হাজির হবেন তিনি।
‘মাতৃত্ব—ভালোবাসার এক সর্বজনীন বন্ধন’ শিরোনামে তৈরি হয়েছে মাহির পোশাকটি। এর মাধ্যমে বাংলাদেশের সংস্কৃতি ও আবেগের পাশাপাশি মা ও সন্তানের গভীর সম্পর্কের এক শাশ্বত বার্তা বিশ্বদরবারে পৌঁছে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ঘোষণায় পোশাকটির ভাবনা ও নকশার পেছনের গল্প তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়েছে, একটি জাতির অংশ হওয়ার আগে প্রত্যেক মানুষই একজন মায়ের সন্তান। মা যেমন মানুষকে পৃথিবীর আলো দেখান, তেমনি মাতৃভূমি তাঁকে দেয় নিজস্ব পরিচয়। এই দুই সত্তার গভীর সম্পর্কই পোশাকটির মূল অনুপ্রেরণা।
পোশাকে ফুটে উঠেছে মায়ের আত্মত্যাগ
মায়ের নিঃস্বার্থ ভালোবাসার প্রতি শ্রদ্ধা জানিয়ে তৈরি পোশাকটির নকশায় ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে জন্মের বিস্ময় থেকে শুরু করে সন্তানের জন্য মায়ের আজীবনের ত্যাগ, যত্ন, মমতা ও আত্মনিবেদনের নানা অনুভূতি। আয়োজকদের ঘোষণায় বলা হয়েছে, এটি শুধু একটি পোশাক নয়; বরং দেশ, সংস্কৃতি ও প্রজন্মের সীমা ছাড়িয়ে যাওয়া মানবিক অনুভূতির প্রতীক।
এই পরিবেশনার মধ্য দিয়ে মাহি বাংলাদেশের সৌন্দর্য ও ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি মাতৃত্বের সর্বজনীন আবেদনও বিশ্ববাসীর সামনে উপস্থাপন করেছেন। যে অনুভূতি প্রকাশের জন্য আলাদা কোনো ভাষার প্রয়োজন হয় না, পৃথিবীর প্রায় প্রতিটি মানুষই যার সঙ্গে পরিচিত।
কখন অনুষ্ঠিত হয়েছে জাতীয় কস্টিউম পর্ব?
ঘোষণা অনুযায়ী, ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতার জাতীয় কস্টিউম পর্ব অনুষ্ঠিত হয়েছে ২২ নভেম্বর বাংলাদেশ সময় ভোর ৫টায়। প্রতিযোগিতাটি সরাসরি দেখা গিয়েছে মিস ইউনিভার্সের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে।

মাতৃত্বের চিরন্তন মহিমাকে পোশাকের নান্দনিকতায় তুলে ধরে বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন সামিরা খান মাহি। তাঁর এই পরিবেশনার মধ্য দিয়ে মায়ের ভালোবাসার সর্বজনীন বার্তাই পৌঁছে দেওয়ার প্রত্যাশা করা হচ্ছে।
কালের আলো/আরএস/জেএন








-(1)-20261122074300.jpg)





-20261121140412.jpg)
-20261119145050.jpg)



