ঢাকায় শুরু হয়েছে বাংলাদেশ ও ভারতের যৌথ নদী কমিশনের (জেআরসি) ৯১তম যৌথ কমিটির বৈঠক। এতে ১৯৯৬ সালে স্বাক্ষরিত গঙ্গার পানি বণ্টন চুক্তির বাস্তবায়ন পরিস্থিতি পর্যালোচনাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
রোববার (২২ নভেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে দুই দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে বাংলাদেশের ছয় সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন যৌথ নদী কমিশনের সদস্য মো. আনোয়ার কাদির। অন্যদিকে ভারতের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন কমিশনের সদস্য শরদ চন্দ্র।
গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ডিসেম্বরে
১৯৯৬ সালের গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে। মেয়াদ শেষ হওয়ার আগে যৌথ নদী কমিশনের এবারের বৈঠকটি বিশেষ গুরুত্ব পাচ্ছে। বৈঠকে চুক্তিটির বাস্তবায়ন পরিস্থিতি পর্যালোচনা করা হচ্ছে।
তবে চুক্তির নবায়ন কিংবা মেয়াদ বাড়ানোর বিষয়টি যৌথ কমিটির আনুষ্ঠানিক এখতিয়ারভুক্ত নয়। ফলে এ বৈঠকে চুক্তির নবায়ন নিয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত হওয়ার সুযোগ নেই।
অভিন্ন ৫৪ নদীর মধ্যে চুক্তি শুধু গঙ্গায়
বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন নদী রয়েছে ৫৪টি। তবে গঙ্গা ছাড়া অন্য কোনো অভিন্ন নদীর পানি বণ্টনে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় চুক্তি নেই।
দুই দিনব্যাপী এ বৈঠক আগামীকাল শেষ হওয়ার কথা রয়েছে।
কালের আলো/এএইচ/এমএসআইপি


-(1)-20261122074300.jpg)












-20261121140412.jpg)
-20261119145050.jpg)



