Kaler Alo
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
৭ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়ার মুক্তিযুদ্ধ, খালেদার স্মৃতি—প্রধানমন্ত্রীর প্রত্যয়, তাঁবেদার রাষ্ট্র হবে না বাংলাদেশ

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৬, ০১:৪৩ পিএম

আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে

জাতীয় ঐক্য গড়তে বিরোধীদের সঙ্গে বসছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৬, ০১:৪৩ পিএম

জাতীয় ঐক্য গড়তে বিরোধীদের সঙ্গে বসছে বিএনপি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতামূলক তৎপরতা মোকাবিলা এবং জাতীয় ঐক্য জোরদার করতে বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় সংলাপ আয়োজনের উদ্যোগ নিয়েছে ক্ষমতাসীন বিএনপি। আগামী ২৭ বা ২৮ নভেম্বর এ সংলাপ অনুষ্ঠিত হতে পারে। এতে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের আমন্ত্রণ জানানো হবে।

তবে সংলাপের আলোচ্যসূচি এখনো চূড়ান্ত হয়নি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিরোধী দলের শীর্ষ নেতাদের দেশে ফেরার পর সংলাপের প্রস্তুতি আরও এগোবে।

প্রধানমন্ত্রীর আহ্বানের পর সংলাপের উদ্যোগ
গত ১৮ নভেম্বর জাতীয় সংসদের সর্বশেষ অধিবেশনের সমাপনী দিনে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান একান্তে বৈঠক করেন। পরে সংসদে দেওয়া বক্তব্যে তাঁরা ফ্যাসিবাদবিরোধী ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান।

প্রধানমন্ত্রী সংসদ ও সংসদের বাইরের রাজনৈতিক দলগুলোকে একই মঞ্চে আসার আহ্বান জানান। এর পরই বিরোধী দলগুলোকে জাতীয় সংলাপে বসার আমন্ত্রণ জানায় বিএনপি। ওই বৈঠকের পর ১১ দলীয় ঐক্যের নেতারাও ফলোআপ বৈঠক করেছেন।

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান আগামী ২৬ নভেম্বর অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরবেন। অন্যদিকে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম রোববার দেশে ফিরছেন।

সংবিধান সংশোধন ও জুলাই সনদ নিয়ে মতপার্থক্য
জাতীয় ঐক্য গঠনের বিষয়ে সরকার ও বিরোধী দলগুলো নীতিগতভাবে একমত হলেও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে মতপার্থক্য রয়েছে। এর মধ্যে রয়েছে সংবিধান সংশোধন প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ, জুলাই জাতীয় সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন, বিএনপির ‘নোট অব ডিসেন্ট’ নিয়ে নতুন সিদ্ধান্ত এবং সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির পদ বিরোধী দলকে দেওয়ার বিষয়।

এ ছাড়া জামায়াত ও এনসিপির বিরুদ্ধে বিএনপির কয়েকজন নেতার আক্রমণাত্মক বক্তব্য বন্ধের বিষয়টিও আলোচনায় রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ১১ দলীয় ঐক্যের দাবি, গণভোটের রায় অনুযায়ী কোনো নোট অব ডিসেন্ট ছাড়াই জুলাই জাতীয় সনদ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি প্রতিটি জেলায় নির্বাচিত সংসদ সদস্যদের নেতৃত্বে ফ্যাসিবাদবিরোধী কমিটি গঠনের বিষয়টিও আলোচনায় রয়েছে।

অন্যদিকে সংবিধান সংশোধন-সংক্রান্ত ১৭ সদস্যের বিশেষ কমিটিতে বিরোধী দলের পাঁচজন প্রতিনিধি চায় বিএনপি। সরকারি দলের পক্ষ থেকে প্রতিনিধি মনোনয়নের অনুরোধ জানানো হলেও সংবিধান সংস্কার পরিষদ গঠন না হওয়ার বিষয়টি উল্লেখ করে বিরোধী দল এখনো প্রতিনিধি দেয়নি।

জাতীয় ঐক্যের স্বার্থে ‘নোট অব ডিসেন্ট’-এর কিছু বিষয়ে ছাড় দেওয়ার বিষয়টি বিবেচনা করছে বিএনপি। তবে এর বিনিময়ে বিরোধী দলগুলোর ইতিবাচক সহযোগিতা এবং কয়েকটি বিষয়ে অভিন্ন অবস্থান প্রত্যাশা করছে সরকারি দল।

জুলাই সনদকে ঐক্যের ভিত্তি করতে চায় জামায়াত-এনসিপি
জামায়াত ও এনসিপি জাতীয় ঐক্যের ভিত্তি হিসেবে জুলাই জাতীয় সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নের ওপর গুরুত্ব দিচ্ছে। তাদের মতে, সনদের গুরুত্বপূর্ণ সুপারিশ বাদ দিয়ে বা আংশিক বাস্তবায়নের মাধ্যমে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা সম্ভব নয়।

এ ছাড়া জামায়াত ও এনসিপির বিরুদ্ধে নিয়মিত বক্তব্য দেওয়া সরকারের একজন প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর একজন রাজনৈতিক সহকারী এবং অন্য একটি দলের শীর্ষ নেতাকে এ ধরনের বক্তব্য থেকে বিরত রাখার দাবিও রয়েছে তাদের।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ফ্যাসিবাদবিরোধী ঐক্যের নাম হবে ‘জুলাই ঐক্য’ এবং এর ভিত্তি হবে জুলাই সনদ। গণভোটে সনদের পক্ষে দেওয়া রায়ের পূর্ণ বাস্তবায়নই হবে এ ঐক্যের মূল ভিত্তি।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদ প্রতিরোধে রাজপথে জামায়াতের শক্ত অবস্থান অব্যাহত থাকবে। শনিবার থেকে দলটির ৪০ দিনের কর্মসূচি শুরু হয়েছে বলেও জানান তিনি।

সংলাপের আগে অবস্থান ঠিক করবে এনসিপি
জাতীয় সংলাপের আগে নিজেদের অবস্থান নির্ধারণে বৈঠকে বসবে এনসিপি। নাহিদ ইসলাম দেশে ফেরার পর রোববার দলটির নেতারা এ বিষয়ে আলোচনা করবেন।

এনসিপির নেতারা জানিয়েছেন, ফ্যাসিবাদ ও ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর বক্তব্যের সঙ্গে তাঁরা একমত। তবে জুলাই সনদ বাস্তবায়ন ও সংস্কারের বিষয়ে সরকারকে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দিতে হবে।

এদিকে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু আশা প্রকাশ করেছেন, জাতীয় সংলাপের মাধ্যমে জুলাই আন্দোলনে অংশ নেওয়া দলগুলোর মধ্যে ঐক্য পুনঃপ্রতিষ্ঠিত হবে এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পথ তৈরি হবে।

কালের আলো/এএইচ/এমএসআইপি

Link copied!