Kaler Alo
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
২ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৬, ০১:০৬ পিএম

শিশু রামিসা হত্যা: আপিলের রায় দিলেন হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৬, ০১:০৬ পিএম

শিশু রামিসা হত্যা: আপিলের রায় দিলেন হাইকোর্ট

রামিসা হত্যা মামলায় আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের রায় ঘোষণা করেছেন হাইকোর্ট। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১০টা ৩৬ মিনিটে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী রায় পড়া শুরু করেন। পরে বিচারপতি দুজ্জামান রাজার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আদালতে রায় শুনেছেন নিহত শিশু রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা। এর আগে সোমবার শুনানি শেষে মঙ্গলবার রায় ঘোষণার দিন ধার্য করেছিলেন আদালত।

আদালতে রাষ্ট্র ও আসামিপক্ষে যারা ছিলেন
রামিসা হত্যা মামলার আপিল ও ডেথ রেফারেন্স শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওসমান চৌধুরী এবং সৈয়দ ইজাজ কবির। আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে শুনানি করেন মো. হাফিজুর রহমান খান।

যেভাবে হত্যা করা হয় শিশু রামিসাকে
মামলার বিবরণ অনুযায়ী, রামিসার বাবা পরিবারের সদস্যদের নিয়ে রাজধানীর পল্লবী থানার সেকশন-১১, ব্লক-বি এলাকার একটি ভবনের ফ্ল্যাটে ভাড়া থাকতেন। তিনি বনানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। একই ভবনের অন্য একটি ফ্ল্যাটে থাকতেন মামলার আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তার।

রামিসা পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। গত ১৯ মে তাকে ধর্ষণের পর হত্যা করা হয়। হত্যার পর ঘরের জানালার গ্রিল কেটে পালিয়ে যান আসামি সোহেল রানা।

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ সোহেলের স্ত্রী স্বপ্না আক্তারকে হেফাজতে নেয়। পরে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার সামনে থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় রামিসার বাবা বাদী হয়ে পল্লবী থানায় মামলা করেন। ২১ মে সোহেল রানা ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে দুই আসামিকে কারাগারে পাঠানো হয়।

অল্প সময়েই শেষ হয় বিচারিক কার্যক্রম
তদন্ত শেষে ২৫ মে সোহেল রানা ও স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক অহিদুজ্জামান। একই দিন মামলাটি বিচারের জন্য ট্রাইব্যুনালে পাঠানো হয়।

১ জুন দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক বিচার শুরু হয়। পরদিন ২ জুন রাষ্ট্রপক্ষে ১৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। এক দিনেই সাক্ষ্যগ্রহণ শেষ হওয়ার পর ৩ জুন ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারা অনুযায়ী আসামিদের পরীক্ষা করা হয়।

এরপর ৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন মামলাটির রায় ঘোষণা করেন। ওই রায়ের বিরুদ্ধে আসামিদের আপিল এবং ডেথ রেফারেন্সের পরিপ্রেক্ষিতে হাইকোর্টে শুনানি হয়। মঙ্গলবার সেই আপিল ও ডেথ রেফারেন্সের রায় ঘোষণা করা হলো।

কালের আলো/এএইচ/এমএসআইপি

Link copied!