Kaler Alo
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
৭ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়ার মুক্তিযুদ্ধ, খালেদার স্মৃতি—প্রধানমন্ত্রীর প্রত্যয়, তাঁবেদার রাষ্ট্র হবে না বাংলাদেশ

প্রধানমন্ত্রী
কালের আলো

বিনোদন ডেস্ক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৬, ০১:৩০ পিএম

পাকিস্তানের পর্দা থেকে ঢালিউডে, কে এই কিনজা হাশমি?

বিনোদন ডেস্ক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৬, ০১:৩০ পিএম

পাকিস্তানের পর্দা থেকে ঢালিউডে, কে এই কিনজা হাশমি?

ঢালিউড সুপারস্টার শাকিব খানের বিপরীতে ‘মহব্বত’ সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমি। বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানিকে ঘিরে জল্পনা তৈরি হলেও শেষ পর্যন্ত শাকিবের নায়িকা হিসেবে চূড়ান্ত হয়েছেন পাকিস্তানের ছোট ও বড় পর্দার পরিচিত এই মুখ। হিমেল আশরাফ পরিচালিত সিনেমাটির জন্য ইতোমধ্যে তাঁর সঙ্গে চুক্তির আনুষ্ঠানিকতাও সম্পন্ন করেছে প্রযোজনা প্রতিষ্ঠান।

গত অক্টোবরের প্রথম সপ্তাহে ‘মহব্বত’ সিনেমার ঘোষণা আসার পর থেকেই শাকিবের বিপরীতে কে অভিনয় করবেন, তা নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়। সম্ভাব্য নায়িকা হিসেবে পাকিস্তানের হানিয়া আমির, সজল আলি, ইয়ামনা জায়েদী ও দুর-ই-ফিশান সেলিমের নাম আলোচনায় আসে।

এরপর প্রযোজক আরশাদ আদনানের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বলিউড তারকা কিয়ারা আদভানিকে নিয়েও গুঞ্জন ছড়ায়। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, সিনেমাটিতে শাকিবের বিপরীতে থাকছেন কিনজা হাশমি।

বাংলাদেশ, কলকাতা ও বলিউডের বিভিন্ন অভিনেত্রীর সঙ্গে কাজের অভিজ্ঞতা রয়েছে শাকিব খানের। এবার পাকিস্তানের এই অভিনেত্রীর সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন তিনি। সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালের ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘মহব্বত’।

কে এই কিনজা হাশমি?
পাকিস্তানের টেলিভিশন নাটকের পরিচিত মুখ কিনজা হাশমি। ২০১৪ সালে অভিনয়জগতে পা রাখেন তিনি। অল্প সময়ের মধ্যেই ছোট পর্দায় নিজের অবস্থান তৈরি করেন এই অভিনেত্রী।

‘ইশক তামাশা’ নাটকে রুশনা চরিত্রে অভিনয় করে দর্শক ও সমালোচকদের নজর কাড়েন কিনজা। এরপর একের পর এক জনপ্রিয় নাটকে অভিনয় করে পরিচিতি বাড়তে থাকে তাঁর।

কিনজার উল্লেখযোগ্য নাটকের তালিকায় রয়েছে ‘গুল-ও-গুলজার’, ‘মোহলত’, ‘দিল আওয়াইজ’, ‘হুক’ ও ‘মেরে বান জাও’। টেলিছবি ‘রূপোশ’-এ অভিনয় করেও প্রশংসা পেয়েছেন তিনি।

নাটকের পাশাপাশি সিনেমায়ও পরিচিত মুখ
শুধু টেলিভিশন নাটকেই সীমাবদ্ধ থাকেননি কিনজা হাশমি। বড় পর্দাতেও অভিনয় করেছেন তিনি। তাঁর অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘কট্টর করাচি’ ও ‘শিরোস’।

পাকিস্তানের বিনোদনজগতে পরিচিতি পাওয়ার পর এবার বাংলাদেশের সিনেমায় অভিষেক হতে যাচ্ছে তাঁর। শাকিব খানের সঙ্গে ‘মহব্বত’-এ জুটি বেঁধে ঢালিউডের দর্শকদের সামনে নতুনভাবে হাজির হবেন এই অভিনেত্রী। দুই দেশের দুই তারকার এই জুটি পর্দায় কেমন রসায়ন তৈরি করে, তা দেখার অপেক্ষায় রয়েছেন সিনেমাপ্রেমীরা।

কালের আলো/এসএ/জেএন

Link copied!