Kaler Alo
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
৯ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়ার মুক্তিযুদ্ধ, খালেদার স্মৃতি—প্রধানমন্ত্রীর প্রত্যয়, তাঁবেদার রাষ্ট্র হবে না বাংলাদেশ

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৬, ০১:৩২ পিএম

শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের কাছে আবেদন জানিয়েছে সরকার

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৬, ০১:৩২ পিএম

শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের কাছে আবেদন জানিয়েছে সরকার

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে আনতে চায় সরকার। তবে তাঁকে বাংলাদেশ বিমানে নাকি অন্য কোনো বিমানে করে আনা হবে, তা এখনই গুরুত্বপূর্ণ নয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার পর কীভাবে আনা হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়ে ভারতের বিভিন্ন মহলের বক্তব্য এবং তাঁকে বাংলাদেশ বিমানে আনার প্রসঙ্গে জানতে চাইলে জাহেদ উর রহমান বলেন, ‘আমরা তাঁকে চাই। তিনি বাংলাদেশ বিমানে আসবেন, নাকি অন্য কোনো বিমানে আসবেন, সেটা বড় কথা নয়। আমরা তাঁকে আমাদের কাছে চাই। তাঁকে প্রত্যর্পণ করা হবে।’

উপদেষ্টা বলেন, মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত হয়ে শেখ হাসিনা মৃত্যুদণ্ড পেয়েছেন। ন্যায়বিচার নিশ্চিত করার স্বার্থে সরকার ওই দণ্ড কার্যকরের জন্য অপেক্ষা করছে। তিনি যে রাষ্ট্রে অবস্থান করছেন, সেই রাষ্ট্রের কাছে তাঁকে বাংলাদেশের কাছে হস্তান্তরের আবেদন জানানো হয়েছে। হস্তান্তর করা হলে কীভাবে দেশে আনা হবে, তা পরে নির্ধারণ করা হবে।

ভারতের গণমাধ্যমে অপতথ্য প্রচারের অভিযোগ

নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে অগ্নিসংযোগ ও নির্যাতনের অভিযোগ এবং এ নিয়ে ভারতের গণমাধ্যমে প্রকাশিত খবরের বিষয়ে জাহেদ উর রহমান বলেন, ৫ আগস্টের পর থেকেই বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর ব্যাপক হত্যা ও নির্যাতনের ঘটনা ঘটছে—এমন নানা ধরনের অপতথ্য ভারতের মূলধারার গণমাধ্যমে প্রচার করা হচ্ছে।

নড়াইলের ঘটনা নিয়ে বাংলাদেশের সংবাদমাধ্যমেও খবর প্রকাশিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, হিন্দু সম্প্রদায়ের মানুষের বসবাসের কোনো এলাকায় ব্যাপক অগ্নিসংযোগের যে চিত্র প্রচার করা হচ্ছে, বাস্তবে তেমন পরিস্থিতি নেই। বিষয়টি নিয়ে ভারতে মারাত্মক অপতথ্য প্রচার অভিযান চলছে।

এ ধরনের অপতথ্য প্রচার থেকে বিরত থাকতে ভারত সরকার ও দেশটির গণমাধ্যমের প্রতি আহ্বান জানান তিনি। তাঁর মতে, দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক উদ্যোগ নেওয়া প্রয়োজন। অপতথ্য প্রচার দুই দেশের সম্পর্কের মধ্যে সমস্যা ও জটিলতা আরও বাড়াতে পারে।

জাহেদ উর রহমান বলেন, ৫ আগস্টের পর থেকে এবং বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পরও বাংলাদেশের প্রত্যাশা, দুই দেশের স্বার্থ নিশ্চিত করে ভারতের সঙ্গে কার্যকর যোগাযোগ ও সম্পৃক্ততা বজায় রাখা। এ বিষয়ে ভারতের কোনো নিয়ন্ত্রক সংস্থা থাকলে তাদেরও বিষয়গুলো খতিয়ে দেখা উচিত।

নড়াইলে আওয়ামী লীগের সমর্থকদের বাড়িঘরে হামলার প্রসঙ্গে তিনি বলেন, সেখানে আওয়ামী লীগকে সমর্থন করেন—এমন কিছু মানুষের বাড়িঘরেও হামলা হয়েছে। এসব ঘটনা ফৌজদারি অপরাধ। যারা এসব ঘটিয়েছে, তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে।

ডিসেম্বর ঘিরে সীমান্তে বাড়তি সতর্কতা

ডিসেম্বরকে কেন্দ্র করে সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্কতা জারি ও অতিরিক্ত সদস্য মোতায়েনের বিষয়ে জানতে চাইলে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, সীমান্তে যেকোনো ধরনের অনুপ্রবেশ ঠেকানো বিজিবির নিয়মিত দায়িত্ব। তবে ডিসেম্বর নিয়ে একধরনের আলোচনা থাকায় এ বিষয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

তিনি বলেন, আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। তাঁদের কেউ দেশে প্রবেশের চেষ্টা করতে পারেন। তাঁদের অনেকের বিরুদ্ধে মামলা রয়েছে। কেউ দেশে প্রবেশের চেষ্টা করলে তাঁকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে চায় সরকার।

আওয়ামী লীগকে কেন্দ্র করে নেতাকর্মীদের দেশে ফিরে আসা নিয়ে একধরনের ধারণা তৈরির চেষ্টা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। এ কারণে কেউ কেউ দেশে প্রবেশের চেষ্টা করতে পারেন। কোনো অভিযুক্ত আসামি যেন সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করতে না পারেন, সে বিষয়ে বিজিবির বাড়তি সতর্কতা থাকতে পারে বলে জানান তিনি।

আইনজীবীকে হেনস্তা অনুচিত

সাবেক মেয়র সাঈদ খোকনকে আটকের পর তাঁর আইনজীবীকে আদালত প্রাঙ্গণে হেনস্তার বিষয়ে প্রশ্ন করা হলে জাহেদ উর রহমান বলেন, সরকার বিষয়টিকে ব্যক্তিগতভাবে অনুচিত ও অন্যায় বলে মনে করে।

তিনি বলেন, কেউ অন্যায়ের শিকার হলে সংক্ষুব্ধ ব্যক্তি আইনের আশ্রয় নিতে পারেন। ওই ঘটনায় আইনজীবীও সংক্ষুব্ধ হলে আইনি সহায়তা নিতে পারবেন। এ ধরনের ঘটনার বিচার আদালতের মাধ্যমেই হওয়া উচিত বলে সরকার আশা করে।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি 

Link copied!