Kaler Alo
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
৯ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়ার মুক্তিযুদ্ধ, খালেদার স্মৃতি—প্রধানমন্ত্রীর প্রত্যয়, তাঁবেদার রাষ্ট্র হবে না বাংলাদেশ

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৬, ০১:৪৫ পিএম

রাজধানীতে গোয়েন্দা দলের অভিযানে আ.লীগ নেতা মোস্তাফিজুর রহমান গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৬, ০১:৪৫ পিএম

রাজধানীতে গোয়েন্দা দলের অভিযানে আ.লীগ নেতা মোস্তাফিজুর রহমান গ্রেপ্তার

রাজধানীর ঢাকা ক্লাবের সামনে থেকে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্যবিষয়ক সদস্য কে.এস.এম. মোস্তাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে সমন্বিত গোয়েন্দা দল।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল আনুমানিক ১০টা ২০ মিনিটে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মোস্তাফিজুর রহমান বগুড়ার সোনাতলা উপজেলার পাকুল্লা গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম সৈয়দ জামান খন্দকার এবং মায়ের নাম মোমেনা বেগম।

নাশকতায় অর্থায়নের অভিযোগ

অভিযোগ রয়েছে, আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার পাশাপাশি দলটির চলমান নাশকতামূলক কর্মকাণ্ডে অর্থায়ন করতেন মোস্তাফিজুর রহমান। সাবেক সংসদ সদস্য আ. ফ. ম. বাহাউদ্দিন নাছিমের ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবেও তিনি পরিচিত।

এ ছাড়া জুলাই-সংক্রান্ত তিনটি মামলায় তাঁর নাম রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

মোস্তাফিজুর রহমান এবং ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপের (National AgriCare Group) বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। পাশাপাশি বিদেশে ঘোষণাবহির্ভূত সম্পদ অর্জন, অর্থ স্থানান্তর এবং চীন থেকে অবৈধ অর্থায়ন গ্রহণের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।

তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি 

Link copied!