Kaler Alo
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
৫ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের বহুমুখী দক্ষতা অর্জনের পরামর্শ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৬, ০৪:০২ পিএম

ক্ষমা চেয়ে আইনের মুখোমুখি হন শেখ হাসিনা: সালাম

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৬, ০৪:০২ পিএম

ক্ষমা চেয়ে আইনের মুখোমুখি হন শেখ হাসিনা: সালাম

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জনগণের কাছে ক্ষমা চেয়ে আইনের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেছেন, গণতন্ত্রে বিশ্বাস করলে শেখ হাসিনার উচিত দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া এবং আইনি প্রক্রিয়ার মুখোমুখি হওয়া। দেশে ফিরলে তাকে ফুলের মালা দিয়ে বরণ করা হবে না, বরং জেলে যেতে হবে এবং বিচারের মুখোমুখি হতে হবে।

শুক্রবার (২০ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত নড়াইলে জাসাস নেতা সোহেল মোল্লা হত্যাকাণ্ডের প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আব্দুস সালাম।

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে বক্তব্য
শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গ টেনে আব্দুস সালাম বলেন, গত কয়েক দিন ধরে দেশের মানুষের মধ্যে এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ তৈরির চেষ্টা চলছে যে শেখ হাসিনা দেশে ফিরবেন। তবে তারাও চান শেখ হাসিনা দেশে আসুন।

তিনি বলেন, যাওয়ার সময় যেমন শেখ হাসিনার ভিসা লাগেনি, আসার সময়ও লাগবে না। তিনি সীমান্তে চলে এলে বাংলাদেশের পুলিশ ও সেনাবাহিনী যথাযথ প্রক্রিয়ায় তাকে কারাগারে নিয়ে যাবে। এ সময় ভারতকেও শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার অনুরোধ জানান তিনি।

জনগণের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান
বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলের সমালোচনা করে বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালাম বলেন, দীর্ঘ ১৭ বছর দেশের মানুষের ওপর নিপীড়ন চালানো হয়েছে, অর্থনীতি ধ্বংস করা হয়েছে এবং অসংখ্য মায়ের বুক খালি করা হয়েছে।

শেখ হাসিনার উদ্দেশে তিনি বলেন, আবার কীভাবে সম্মানের সঙ্গে দেশে ফেরার আশা করেন? একটু লজ্জা রাখুন, জনগণের কাছে ক্ষমা চান। উকিল ধরে কোনো লাভ হবে না। আইনে ও গণতন্ত্রে বিশ্বাস করলে দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে আইনের মুখোমুখি হন।

আওয়ামী লীগের কর্মসূচি নিয়েও মন্তব্য
সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের সমালোচনা করে আব্দুস সালাম বলেন, অন্ধকারে বসে কর্মসূচি না দিয়ে সাহস থাকলে দেশের ভেতরে এসে কর্মসূচি দিন। জনগণ তা গ্রহণ করে কি না, দেখা যাবে।

গত বৃহস্পতিবার আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি কোথাও পালিত হয়নি বলেও দাবি করেন তিনি।

আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের প্রতি আহ্বান
বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়ে আব্দুস সালাম বলেন, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার কারও দয়া বা বিদেশের মদদে ক্ষমতায় আসেনি। দেশের জনগণ ভোটের মাধ্যমে সরকারকে দায়িত্ব দিয়েছে। তাই জনগণের জানমালের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষা করা সরকারের দায়িত্ব। এ ক্ষেত্রে পুলিশ ও প্রশাসনকে আরও কঠোর ও শক্তিশালী ভূমিকা পালন করতে হবে।

বিভিন্ন প্রচারমাধ্যমে যারা এখনো আওয়ামী লীগের পক্ষে কথা বলছেন কিংবা নিষিদ্ধ ও আন্ডারগ্রাউন্ড দলের পক্ষে সাফাই গাইছেন, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবিও জানান বিএনপির এই নেতা।

বিএনপির কর্মসূচি ঘোষণা
সমাবেশে ডিসেম্বর মাসজুড়ে বিএনপির কর্মসূচি পালনের কথা স্মরণ করিয়ে দেন আব্দুস সালাম। পাশাপাশি সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আগামী শনিবার সকাল সাড়ে ৯টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে দলের উদ্যোগে মিছিল বের করা হবে বলে জানান তিনি।

জাসাসের আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খানের সভাপতিত্বে এবং সদস্যসচিব জাকির হোসেন রোকনের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক চিত্রনায়ক আশরাফ উদ্দিন উজ্জ্বল, সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাঈদ সোহরাবসহ জাসাসের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা।

কালের আলো/এএএন/এমএসআইপি

Link copied!