Kaler Alo
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
৯ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়ার মুক্তিযুদ্ধ, খালেদার স্মৃতি—প্রধানমন্ত্রীর প্রত্যয়, তাঁবেদার রাষ্ট্র হবে না বাংলাদেশ

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৬, ০১:৩১ এএম

প্রথমবারের মতো তিন বাহিনীর বিশেষ মহড়া, পরিদর্শনে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৬, ০১:৩১ এএম

প্রথমবারের মতো তিন বাহিনীর বিশেষ মহড়া, পরিদর্শনে প্রধানমন্ত্রী

নোয়াখালীর স্বর্ণদ্বীপে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে হেলিকপ্টারে স্বর্ণদ্বীপে পৌঁছে ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন সরাসরি পর্যবেক্ষণ করবেন তিনি।

প্রধানমন্ত্রীর সফরসূচি ও আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সূত্রে জানা গেছে, তিন বাহিনীর বিশেষায়িত ইউনিটগুলোর সমন্বয়ে আয়োজিত এ ধরনের পূর্ণাঙ্গ মহড়া বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে।

অংশ নিচ্ছে তিন বাহিনীর বিশেষায়িত ইউনিট

মহড়ায় সেনাবাহিনীর এলিট প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর বিশেষ দল সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নিচ্ছে।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রী দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত আধুনিক সামরিক সরঞ্জাম ও অস্ত্রশস্ত্রের প্রদর্শনী ঘুরে দেখবেন। পাশাপাশি তিন বাহিনীর কর্মকর্তা, কমান্ডো ও জওয়ানদের প্রশিক্ষণ, দক্ষতা ও যুদ্ধপ্রস্তুতি পর্যবেক্ষণ করবেন। এ সময় তিনি তাঁদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন।

সামরিক প্রশিক্ষণের গুরুত্বপূর্ণ কেন্দ্র স্বর্ণদ্বীপ

নোয়াখালীর দক্ষিণ উপকূলে বঙ্গোপসাগরে প্রাকৃতিকভাবে জেগে ওঠা স্বর্ণদ্বীপ আগে স্থানীয়ভাবে ‘জাহাইজ্জার চর’ নামে পরিচিত ছিল। ২০১৩ সালে দ্বীপটির সার্বিক দায়িত্ব বাংলাদেশ সেনাবাহিনীর ওপর ন্যস্ত করা হয়। এরপর থেকে সেখানে সামরিক প্রশিক্ষণের পাশাপাশি পরিবেশগত উন্নয়নমূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে।

গত এক যুগেরও বেশি সময়ে দ্বীপটিতে সেনাবাহিনীসহ বিভিন্ন বাহিনীর একাধিক সামরিক মহড়া অনুষ্ঠিত হয়েছে। তবে তিন বাহিনীর বিশেষায়িত এলিট ফোর্সগুলোকে একসঙ্গে নিয়ে এত বড় পরিসরের সমন্বিত অনুশীলন এবারই প্রথম।

দিনব্যাপী মহড়ার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন ও সেনাসদস্যদের সঙ্গে মতবিনিময় শেষে মঙ্গলবার বিকেলে হেলিকপ্টারে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি 

Link copied!