Kaler Alo
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
৪ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের বহুমুখী দক্ষতা অর্জনের পরামর্শ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: আগস্ট ১৯, ২০২৬, ১১:৩৭ এএম

প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বেচ্ছাসেবক দলের দেশব্যাপী কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: আগস্ট ১৯, ২০২৬, ১১:৩৭ এএম

প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বেচ্ছাসেবক দলের দেশব্যাপী কর্মসূচি

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ বুধবার (১৯ আগস্ট)। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে ১৯৮০ সালের ১৯ আগস্ট সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। বিভিন্ন দুর্যোগ ও সংকটে মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই সংগঠনটি গড়ে তোলা হয়েছিল।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় ও দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে স্বেচ্ছাসেবক দল। সংগঠনের সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান দলের সব পর্যায়ের নেতাকর্মীদের এসব কর্মসূচি যথাযথভাবে পালনের নির্দেশ দিয়েছেন।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার সকাল ৭টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে। পরে সকাল ১০টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

এ ছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশের সব জেলা ও মহানগর শাখায় আলোচনা সভা ও র‍্যালির আয়োজন করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) থানা, উপজেলা ও পৌর শাখাগুলোতে ফলজ ও বনজ বৃক্ষরোপণের পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করবেন নেতাকর্মীরা।

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালনের মাধ্যমে সংগঠনের নেতাকর্মীরা জনসম্পৃক্ততা আরও বাড়ানোর পাশাপাশি মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করবেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

কালের আলো/এএইচ/এমএসআইপি

Link copied!