Kaler Alo
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
২৯ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৬, ০৬:৪৬ পিএম

ভারতীয় গোয়েন্দা বৈঠক নিয়ে তদন্তের চ্যালেঞ্জ রাশেদের

নিজস্ব প্রতিবেদক, কালের আলো

প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৬, ০৬:৪৬ পিএম

ভারতীয় গোয়েন্দা বৈঠক নিয়ে তদন্তের চ্যালেঞ্জ রাশেদের

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন, ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠকের অভিযোগ মিথ্যা হলে তাঁর বিরুদ্ধে মামলা করা হোক। একই সঙ্গে অভিযোগের সত্যতা যাচাইয়ে জামায়াতকে দলীয়ভাবে তদন্ত কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন তিনি। রাশেদ খাঁনের দাবি, এ বিষয়ে তাঁর কাছে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ রয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক ফোরাম আয়োজিত এক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তদন্ত কমিটি গঠনের আহ্বান
রাশেদ খাঁন বলেন, জামায়াত আমির জাতীয় সংসদে ৩৫০ জন সংসদ সদস্যকে সাক্ষী রেখে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠকের বিষয়টি অস্বীকার করেছেন। তবে এ-সংক্রান্ত তথ্য তাঁর কাছে রয়েছে। জামায়াত দলীয়ভাবে তদন্ত কমিটি গঠন করলে তিনি প্রয়োজনীয় তথ্য-প্রমাণ দিয়ে সহযোগিতা করবেন। পাশাপাশি অনুসন্ধানী সাংবাদিকদেরও তাঁর সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান তিনি।

সংসদে বিরোধী দলের আচরণের সমালোচনা
জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের বক্তব্য দেওয়ার সময় জামায়াত ও এনসিপির কয়েকজন সংসদ সদস্যের আচরণের সমালোচনা করেন রাশেদ খাঁন। তিনি বলেন, সংসদের মতো গুরুত্বপূর্ণ জায়গায় একজন মন্ত্রীর বক্তব্য বাধাগ্রস্ত করা এবং তাঁর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা সংসদীয় সংস্কৃতির পরিপন্থী।

তিনি আরও বলেন, বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকলেও বিরোধী দলের সংসদ সদস্যদের প্রতি যথেষ্ট সহনশীলতা দেখানো হচ্ছে। বিএনপির সংসদ সদস্যরা চাইলে পাল্টা প্রতিক্রিয়া দেখাতে পারতেন, কিন্তু তাঁরা তা করেননি। এটিকে বিএনপির রাজনৈতিক সহনশীলতার উদাহরণ হিসেবে উল্লেখ করেন তিনি।

অন্তর্বর্তী সরকারের ১৮ মাস নিয়ে প্রশ্ন
অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী। তিনি বলেন, গণঅভ্যুত্থানের পর একটি নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার প্রত্যাশা তৈরি হয়েছিল। সেখানে সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার কথা বলা হয়েছিল। কিন্তু অন্তর্বর্তী সরকারের ১৮ মাসে এসব ক্ষেত্রে কী অর্জন হয়েছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

রাশেদ খাঁন অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের সময়ে বিভিন্ন এলাকায় উন্নয়ন বরাদ্দের ক্ষেত্রে বৈষম্য হয়েছে। কুমিল্লার দুটি উপজেলায় উন্নয়ন বরাদ্দ কেন্দ্রীভূত হওয়ার অভিযোগও তোলেন তিনি। এ ছাড়া সাংবাদিকদের পেশাগত স্বাধীনতায় হস্তক্ষেপ, চাঁদাবাজি, লুটপাট ও মব সন্ত্রাসের বিষয়েও বক্তব্য দেন।

রাষ্ট্র পুনর্গঠনে বিরোধী দলকেও দায়িত্ব নেওয়ার আহ্বান
বিরোধী দলকে রাষ্ট্র পুনর্গঠনে সহযোগিতার আহ্বান জানিয়ে রাশেদ খাঁন বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত নতুন বাংলাদেশ পুনর্গঠনের দায়িত্ব শুধু সরকারি দলের নয়, বিরোধী দলেরও সমান দায়িত্ব রয়েছে। বিএনপি নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠন করেছে এবং জামায়াত ও এনসিপি বিরোধী দলের অবস্থানে রয়েছে। তাই সংসদ ও রাজপথে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, গণঅভ্যুত্থানের অর্জন কোনো একটি দলের একক সম্পত্তি নয়। বিএনপি, জামায়াত ও এনসিপিসহ সবাই কোনো না কোনোভাবে এর সুফল ভোগ করছে। তাই পারস্পরিক সংঘাত, অসহিষ্ণুতা ও রাজনৈতিক প্রতিহিংসা পরিহার করে রাষ্ট্র পুনর্গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে।

আওয়ামী লীগ, জামায়াত ও এনসিপিকে নিয়ে মন্তব্য
আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাসের সমালোচনা করে রাশেদ খাঁন অভিযোগ করেন, একদিকে আওয়ামী লীগের কিছু ব্যক্তি সহিংসতার পথ বেছে নিচ্ছেন, অন্যদিকে জামায়াত ও এনসিপি সেই পরিস্থিতিকে রাজনৈতিকভাবে কাজে লাগানোর চেষ্টা করছে। এভাবে রাষ্ট্রের কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

ঝিনাইদহে মেডিকেল কলেজ ও রেললাইন স্থাপনের দাবি
ঝিনাইদহের উন্নয়ন প্রসঙ্গে রাশেদ খাঁন বলেন, দীর্ঘদিন ধরে জেলাটি অবহেলিত। স্থানীয় মানুষের দীর্ঘদিনের দাবি একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা এবং ঝিনাইদহের ওপর দিয়ে রেললাইন নির্মাণ। এসব দাবি বাস্তবায়নে আইনমন্ত্রী আসাদুজ্জামান আসাদ কাজ করছেন এবং তাঁরাও সহযোগিতা করছেন।

কালের আলো/এম/এএইচ
 

Link copied!